পদ্মের যুবভারতী-অস্ত্র ভোঁতা, প্রতিবাদের ‘ঝড়’ চেয়েছিলেন শুভেন্দুরা, মুখ্যমন্ত্রীর ‘ঝোড়ো ব্যাটিং’ ভেস্তে দিল সেই চেষ্টা
মমতার রাজনৈতিক কর্মকাণ্ডকে দীর্ঘদিন কাছ থেকে দেখা শুভেন্দুও সম্ভবত বুঝেছেন, অনুষ্ঠান ভেস্তে যাওয়া ভুলে এখন আলোচনার কেন্দ্রে মমতার একাধিক প্রশাসনিক পদক্ষেপ। তাই তিনি নিজেই বুধবার স্টেডিয়াম চত্বরে পৌঁছে গিয়েছিলেন।