যুবভারতীকাণ্ডে দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে কি? টাকা ফেরত দেবেন কি শতদ্রু দত্ত? এমন নানা প্রশ্ন এখন আদালতে বিচারাধীন। বৃহস্পতিবার সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল বিধাননগর মহকুমা আদালতে। কিন্তু এই মামলার দায়িত্বপ্রাপ্ত বিচারক না-আসায় শুনানির দিন পিছিয়ে যায়। তবে টিকিটের টাকা ফেরত দেওয়ার আবেদনে আপত্তি জানান শতদ্রুর আইনজীবী।
যুবভারতীর মাঠে ফুটবল তারকা লিয়োনেল মেসিকে দেখতে হাজার হাজার টাকার টিকিট কেটেছিলেন দর্শকেরা। কিন্তু অনুষ্ঠানের পুরো সময়টায় ফুটবল তারকাকে ঘিরে ছিলেন আয়োজক এবং রাজ্যের নেতা-মন্ত্রীরা। দর্শকাসন থেকে তাঁকে দেখতে পাননি অনুগামীরা। এর পরে মেসি মাঠ থেকে বেরিয়ে গেলে ক্রোধে ফেটে পড়েন দর্শকেরা। তৈরি হয় বিশৃঙ্খলা। মাঠে ভাঙচুর করা হয় চেয়ার। ওই দিনই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় মেসির ভারত সফরের আয়োজক শতদ্রুকে। দাবি ওঠে, দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ারও।
শুধু সাধারণ দর্শকেরা নন, রাজ্যের ডিজি রাজীব কুমারও দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার বিষয়ে সওয়াল করেন। শতদ্রুকে গ্রেফতারির পরই তিনি মন্তব্য করেছিলেন, দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া উচিত। টাকা ফেরত দেওয়া না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ।
আরও পড়ুন:
বৃহস্পতিবার টাকা ফেরত মামলা শুনানি ছিল। তবে পুলিশের আবেদনের বিরোধিতা করেন শতদ্রুর আইনজীবী সৌম্যদীপ রাহা। তিনি জানান, বিষয়টি সম্পূর্ণ ভাবে সংবিধানিক-বিরোধী। তাঁর দাবি, যুবভারতীর মামলায় এখনও তদন্ত চলছে। পুলিশ চার্জশিট দেয়নি। তাঁর মক্কেলকে ‘দোষী সাব্যস্ত’ করা হয়নি। তার আগেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ়’ করে টিকিটের টাকা বিলির কথা বলা হচ্ছে। টিকিট বিক্রয় বৈধ ছিল। তাই সেখান থেকে উপার্জিত অর্থ বেআইনি ভাবে দাগিয়ে দেওয়ার কোনও ভিত্তি নেই। টিকিটের টাকা ফেরত দেওয়ার মামলা খারিজের আবেদন জানিয়েছেন শতদ্রুর আইনজীবী। আগামী ২ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি যুবভারতীকাণ্ডের ৩৭ দিনের মাথায় অন্তর্বর্তী জামিন পান শতদ্রু। ১০ হাজার টাকা বন্ডের বিনিময়ে তাঁকে জামিন দেওয়া হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- শনিবার ঠিক সকাল ১১.৩০ মিনিটে যুবভারতীর মাঠে ঢোকে মেসির গাড়ি। তাঁর সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পল।
- ফুটবলপ্রেমীদের উন্মাদনা দেখে উচ্ছ্বসিত দেখায় মেসিকে। তবে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ ঘিরে ধরেন তাঁকে। ফলে গ্যালারি থেকে শুধু মেসিকে নয়, লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পলকেও দেখা যায়নি।
- মেসি যুবভারতীতে পৌঁছোতেই অন্তত ৭০-৮০ জন মানুষের ভিড় ঘিরে ধরে তাঁকে। মূলত মন্ত্রী, কর্তারাই ঘিরে ধরেন মেসিকে।
-
যুবভারতীকাণ্ডের ৩৭ দিনের মাথায় অন্তর্বর্তী জামিন পেলেন শতদ্রু দত্ত, ১০ হাজার টাকার বন্ডে মুক্তির নির্দেশ আদালতের
-
মেসির অনুষ্ঠানে অশান্তি, ভাঙচুর হওয়া যুবভারতী ক্রীড়াঙ্গনের সংস্কার শুরু হচ্ছে জানুয়ারি থেকেই, দায়িত্বে পূর্ত দফতর
-
মেসি-মূর্তির জমির মালিক কে? লেকটাউন ঘুরে উত্তর মিলল না, মুখে মুখে ঘুরছে সুজিতের নাম, তবে দিনভর নীরব রইলেন মন্ত্রী
-
যুবভারতীকাণ্ডে সিবিআই তদন্তের আর্জি খারিজ হাই কোর্টে! রাজ্যের সিটের কাজে হস্তক্ষেপ করল না আদালত
-
লেকটাউনে মেসির মূর্তি কার জমিতে বসেছে? রাজ্যকে প্রশ্ন করল হাই কোর্ট