২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত হবে ইউজিসি নেট (ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন-ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট)-এর। রাজ্য স্তরে নেওয়া হয় সেট (স্টেট এলিজিবিলিটি টেস্ট)-এরও আয়োজন করা হবে। কলেজ-বিশ্ববিদ্যালয়ে গবেষণা এবং শিক্ষকতার এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রয়োজন যথাযথ প্রস্তুতির। এ ক্ষেত্রে পড়ুয়াদের সাহায্যার্থে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফেও প্রস্তুতির পাঠ দেওয়া হবে। ২০২৬ শিক্ষাবর্ষের জুলাই-ডিসেম্বর সেশনের জন্য এই ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর নেট অর সেট কোচিং অ্যান্ড কেরিয়ার কাউন্সেলিংয়ের তরফে একটি কোচিং প্রোগ্রামের আয়োজন করা হবে। পরীক্ষার জন্য জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ছ’মাস কোচিং দেওয়া হবে। ক্লাস হবে সপ্তাহান্তে। অনলাইন এবং অফলাইন— উভয় মাধ্যমেই নেওয়া হবে ক্লাস।
সংশ্লিষ্ট প্রোগ্রামে কল্যাণীর পাশাপাশি অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও ভর্তি হতে পারবেন। আবেদনকারীদের যে কোনও বিশ্ববিদ্যালয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাঠরত বা উত্তীর্ণ হতে হবে।
আরও পড়ুন:
দু’টি পরীক্ষার প্রথম পত্র (জেনারেল পেপার) এবং দ্বিতীয় পত্রের (বিষয়ভিত্তিক পেপার) বিভিন্ন বিষয় পড়ানো হবে এই প্রোগ্রামে। পরীক্ষার বিষয়ভিত্তিক দ্বিতীয় পত্রের মধ্যে যে সমস্ত বিষয় এই ক্লাসে পড়ানো হবে, সেগুলি হল— বাংলা, ইংরেজি, বাণিজ্য, অর্থনীতি, ভূগোল, হিন্দি, কেমিক্যাল সায়েন্সেস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন্স, এডুকেশন, পরিবেশ বিজ্ঞান-সহ অন্যান্য বিষয়।
আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে দেওয়া গুগল ফর্মটি পূরণ করে আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের আবেদন মূল্যের পরিমাণ যথাক্রমে ১,৫০০ এবং ২,০০০ টাকা।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ জুন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।