Advertisement
E-Paper

কে, কোন শহর থেকে দেবেন ইউজিসি নেট? এনটিএ প্রকাশ করল সিটি ইন্টিমেশন স্লিপ

এই সিটি ইনটিমেশন স্লিপটি পরীক্ষার্থীদের শুধুমাত্র তাঁদের পরীক্ষা কোন শহরে পড়েছে তা জানা যাবে। এনটিএ-এর তরফে জানানো হয়েছে, এটি অ্যাডমিট কার্ডের বিকল্প নয়। পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হওয়ার কথা ১৫ জুনের মধ্যে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১৮:৪৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আগামী ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ইউজিসি নেট জুন ২০২৬ সেশনের আয়োজিত হতে চলেছে। ওই পরীক্ষার ‘সিটি ইন্টিমেশন স্লিপ’ প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটি)। পরীক্ষার্থীরা কে, কোন শহর থেকে পরীক্ষা দেবেন, তা এনটি-এর পোর্টাল থেকে জানতে পারবেন।

তবে এই সিটি ইন্টিমেশন স্লিপটি পরীক্ষার্থীদের শুধুমাত্র তাঁদের পরীক্ষা কোন শহরে পড়েছে তা জানা যাবে। এনটিএ-এর তরফে জানানো হয়েছে, এটি অ্যাডমিট কার্ডের বিকল্প নয়। পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হওয়ার কথা ১৫ জুনের মধ্যে। যেখানে পরীক্ষার নির্ধারিত কেন্দ্রের ঠিকানা, রিপোর্টিংয়ের সময়সূচি এবং পরীক্ষার দিনের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশাবলি-সহ বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের জন্য পরীক্ষার্থীদের অবশ্যই অ্যাডমিট কার্ডের পাশাপাশি অন্য নথিপত্র সঙ্গে রাখতে হবে।

ইউজিসি নেট জুন ২০২৬ সেশনের সিটি ইন্টিমেশন স্লিপ ডাউনলোড করতে পরীক্ষার্থীদের এনটিএ-এর নিজস্ব ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজে থাকা সিটি ইনটিমেশন স্লিপের লিঙ্কে ক্লিক করতে হবে। এর পর অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ-ইন করতে হবে। লগ-ইন করার পর পরীক্ষার্থীরা বরাদ্দ হওয়া পরীক্ষার শহরটি দেখতে পাবেন এবং পরবর্তী প্রয়োজনের জন্য স্লিপটি ডাউনলোড করে রাখতে পারেন।

চলতি বছর উত্তর-পূর্বের চারটি রাজ্যের জন্য আরও কেন্দ্র বরাদ্দ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয় এবং সিকিম-এ একটি করে পরীক্ষাকেন্দ্র সংযোজন করা হয়েছে। উল্লিখিত রাজ্যের নামসাই, কাকচিং, বিষ্ণুপুর এবং চেরাপুঞ্জি কেন্দ্রগুলি পরীক্ষার্থীরা বেছে নেওয়ার সুযোগ পাবেন। উল্লিখিত রাজ্যগুলি ছাড়াও অসম, মিজ়োরাম, নাগাল্যান্ড, ত্রিপুরার পরীক্ষার্থীরাও প্রতিবেশী রাজ্যে কেন্দ্র বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

প্রতি বছরই জুন ও ডিসেম্বর মাসে ইউজিসি নেট আয়োজিত হয়। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। এটি ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ প্রদান এবং দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা।

UGC NET
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy