সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে তাণ্ডবের ঘটনায় এ বার রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। আগামী সোমবার রাজ্যকে এ বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
গত শনিবার সল্টলেক স্টেডিয়ামে এসেছিলেন ফুটবল তারকা লিয়োনেল মেসি। প্রায় ২০ মিনিট সেখানে ছিলেন তিনি। মেসি স্টেডিয়াম থেকে চলে যাওয়ার পরেই দৃশ্য়ত তাণ্ডব চলে যুবভারতী ক্রীড়াঙ্গনে। ভাঙচুর হয় স্টেডিয়ামে। বস্তুত, ওই দিন মেসি মাঠে প্রবেশ করার পরে একটি জটলা সর্বক্ষণ ঘিরে ছিল তাঁকে। তার ফলে গ্যালারি থেকে দর্শকেরা মেসিকে দেখতেই পাচ্ছিলেন না বলে অভিযোগ। তার জেরেই এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় গত শনিবার।
সল্টলেক স্টেডিয়ামের ওই বিশৃঙ্খলার ঘটনায় তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। বৃহস্পতিবার মামলাগুলি ওঠে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে। এই সংক্রান্ত মামলাগুলি রাজ্য সরকারের হয়ে লড়ছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি সুপ্রিম কোর্টে অন্য মামলায় ব্যস্ত থাকায় রাজ্যের তরফে শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়। রাজ্যের আর্জি মেনে তিনটি জনস্বার্থ মামলার শুনানি পিছিয়ে দেয় আদালত।
তবে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, আগামী সোমবার এ বিষয়ে রাজ্যকে রিপোর্ট জমা দিতে হবে। ওই দিনই এই মামলাটি শুনবে আদালত।
আরও পড়ুন:
যুবভারতীকাণ্ডের অনুসন্ধানের জন্য পশ্চিমবঙ্গ সরকার যে কমিটি গঠন করে দিয়েছিল, সেটিকে চ্যালেঞ্জ করে সোমবার জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে।মামলাকারীদের বক্তব্য, রাজ্যের গড়া কমিটির তদন্ত করার ক্ষমতাই নেই। সঠিক তদন্তের জন্য পৃথক কমিটি প্রয়োজন। বস্তুত, রাজ্য সরকার যে অনুসন্ধান কমিটি গঠন করেছে, তার মাথায় রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়। এ ছাড়াও, কমিটিতে আছেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীরা।
পরে আরও একটি মামলা হয় হাই কোর্টে। আদালতের নজরদারিতে তদন্তের আর্জি জানান মামলাকারী। সেই সঙ্গে দর্শকদের টিকিটের অর্থ ফেরত দেওয়া উচিত বলেও জানান তিনি। আর্থিক তছরুপের কথা উল্লেখ করে ইডি ও সিবিআইয়ের তদন্তের আবেদন জানিয়েছেন ওই মামলাকারী। এই তিনটি মামলারই বৃহস্পতিবার শুনানির কথা ছিল। তবে রাজ্যের আর্জিতে তা পিছিয়ে দেয় আদালত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- শনিবার ঠিক সকাল ১১.৩০ মিনিটে যুবভারতীর মাঠে ঢোকে মেসির গাড়ি। তাঁর সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পল।
- ফুটবলপ্রেমীদের উন্মাদনা দেখে উচ্ছ্বসিত দেখায় মেসিকে। তবে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ ঘিরে ধরেন তাঁকে। ফলে গ্যালারি থেকে শুধু মেসিকে নয়, লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পলকেও দেখা যায়নি।
- মেসি যুবভারতীতে পৌঁছোতেই অন্তত ৭০-৮০ জন মানুষের ভিড় ঘিরে ধরে তাঁকে। মূলত মন্ত্রী, কর্তারাই ঘিরে ধরেন মেসিকে।
-
যুবভারতীকাণ্ড: টিকিটের টাকা ফেরত দেবেন কি শতদ্রু দত্ত? বিধাননগর আদালতে পুলিশের মামলার শুনানি পিছিয়ে গেল
-
যুবভারতীকাণ্ডের ৩৭ দিনের মাথায় অন্তর্বর্তী জামিন পেলেন শতদ্রু দত্ত, ১০ হাজার টাকার বন্ডে মুক্তির নির্দেশ আদালতের
-
মেসির অনুষ্ঠানে অশান্তি, ভাঙচুর হওয়া যুবভারতী ক্রীড়াঙ্গনের সংস্কার শুরু হচ্ছে জানুয়ারি থেকেই, দায়িত্বে পূর্ত দফতর
-
মেসি-মূর্তির জমির মালিক কে? লেকটাউন ঘুরে উত্তর মিলল না, মুখে মুখে ঘুরছে সুজিতের নাম, তবে দিনভর নীরব রইলেন মন্ত্রী
-
যুবভারতীকাণ্ডে সিবিআই তদন্তের আর্জি খারিজ হাই কোর্টে! রাজ্যের সিটের কাজে হস্তক্ষেপ করল না আদালত