Advertisement
E-Paper

সচেতন থাকতে ব্যবহার করতে বলছেন খোদ প্রধানমন্ত্রী! কী ভাবে কাজ করে, হঠাৎ কেন আনা হল ‘সচেত’ অ্যাপ?

রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীকে ‘সচেত’ অ্যাপটি ব্যবহার করার অনুরোধ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘সচেত’কে দুর্যোগ মোকাবিলা ও নিরাপত্তা ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ সংযোজন হিসাবে উল্লেখ করেছেন মোদী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১০:৫৫
Sachet App for Disaster Management
০১ / ১৫

বন্যা হোক বা সাইক্লোন, বজ্রপাত, ভূমিধস, ঘূর্ণিঝড় কিংবা তুষারঝড়, সুনামি বা দাবানল— প্রাকৃতিক দুর্যোগ হলে সাধারণ মানুষকে সতর্ক করে দেবে নয়া অ্যাপ। প্রাকৃতিক দুর্যোগ আসার আগে সেই সম্পর্কে বাসিন্দাদের সতর্ক করে দেবে এই বিশেষ অ্যাপটি। নতুন এই অ্যাপের নাম ‘সচেত’।

Sachet App for Disaster Management
০২ / ১৫

‘সচেত’ নামের মধ্যেই লুকিয়ে আছে সচেতনতা। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীকে ‘সচেত’ অ্যাপটি ব্যবহার করার অনুরোধ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘সচেত’কে দুর্যোগ মোকাবিলা ও নিরাপত্তা ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ সংযোজন হিসাবে উল্লেখ করেছেন মোদী।

Sachet App for Disaster Management
০৩ / ১৫

অনুষ্ঠানে মোদী বলেন, ‘‘আপনার মোবাইলে একটি বিশেষ অ্যাপ থেকে আপনি এখন যে কোনও বিপর্যয়ের সতর্কবার্তা পাবেন। এই অ্যাপটি আপনাকে প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়া থেকেও রক্ষা করতে পারে।’’

Sachet App for Disaster Management
০৪ / ১৫

মোদী জনগণকে ‘সচেত’ মোবাইল অ্যাপ ব্যবহার করার আহ্বান জানিয়ে বলেন, ‘‘বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠবে এই অ্যাপটি। প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়া ও ক্ষয়ক্ষতি এড়াতে সাহায্য করবে সচেত অ্যাপ।’’

Sachet App for Disaster Management
০৫ / ১৫

প্রধানমন্ত্রী এই অ্যাপের কার্যকারিতা সম্পর্কে বলতে গিয়ে আরও জানান, যে কোনও দুর্যোগের সময় নাগরিকদের সতর্কবার্তা পাঠাবে এই অ্যাপটি। এই অ্যাপের মাধ্যমে আবহাওয়া দফতরের যে কোনও খবর হাতের মুঠোয় চলে আসবে খুব সহজেই।

Sachet App for Disaster Management
০৬ / ১৫

মোদী বলেন, ‘‘যে কোনও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জনগণের সতর্কতা। মোবাইলের একটি বিশেষ অ্যাপ থেকে এই সতর্কতায় সাহায্য পেতে পারেন। এই অ্যাপটি আপনাকে যে কোনও প্রাকৃতিক দুর্যোগে আটকা পড়া থেকে বাঁচাতে পারে। তাই এর নাম সচেত।’’

Sachet App for Disaster Management
০৭ / ১৫

যে কোনও ধরনের প্রাকৃতিক বিপর্যয় সংক্রান্ত সতর্কতা জারি করা হবে নির্দিষ্ট এলাকার ভিত্তিতে। অর্থাৎ, ফোনে এই অ্যাপ ডাউনলোড করে রাখলে এলাকায় কোনও বিপর্যয়ের আশঙ্কা থাকলে অ্যাপটি থেকে ফোনে সতর্কবার্তা চলে আসবে।

Sachet App for Disaster Management
০৮ / ১৫

‘কমন অ্যালার্টিং প্রোটোকল’ বা ক্যাপের উপর ভিত্তি করে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। ‘কমন অ্যালার্টিং প্রোটোকল’ হল জরুরি সতর্কতা এবং জনসাধারণের সতর্কীকরণের জন্য একটি আন্তর্জাতিক মানের তথ্যবিন্যাস। এটি এমন একটি কাঠামো যা সতর্কবার্তাটিকে সুস্পষ্ট ভাবে এবং সহজে সকলের কাছে পৌঁছে দিতে পারে।

Sachet App for Disaster Management
০৯ / ১৫

ক্যাপের মূল উদ্দেশ্য হল জরুরি পরিস্থিতিতে দ্রুত এবং নির্ভরযোগ্য ভাবে সতর্কবার্তা ছড়িয়ে দেওয়া। গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন মাধ্যমে সবার কাছে পৌঁছোনোর এই পদ্ধতি সমস্ত দেশে অনুসরণ করা হয়ে থাকে। ক্যাপের মাধ্যমে সতর্কবার্তাগুলি বিভিন্ন মাধ্যমে একই সঙ্গে পাঠানো যায়।

Sachet App for Disaster Management
১০ / ১৫

প্রযুক্তি ও ভূ-তথ্য ব্যবহার করে প্রায় তৎক্ষণাৎ (রিয়্যাল টাইমে) প্রাথমিক সতর্কবার্তা ছড়িয়ে দিতে পারবে ‘সচেত’। নানা প্রযুক্তিগত মাধ্যমে সতর্কবার্তা পাঠাবে এটি, যাতে জরুরি সময়ে দ্রুত পদক্ষেপ করা সম্ভব হয়।

Sachet App for Disaster Management
১১ / ১৫

জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ বা ন্যাশনাল ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অথরিটি তৈরি করেছে এই অ্যাপটি। এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন সরকারি সংস্থা যেমন ইন্ডিয়ান মেটিরিয়োলজিক্যাল ডিপার্টমেন্ট বা আইএমডি-র থেকে দুর্যোগ সংক্রান্ত সতর্কবার্তা ও গুরুতর আবহাওয়ার খবর সরবরাহ করবে। দুর্যোগের পূর্বাভাস ও সতর্কতা ছাড়াও প্রতি দিনের আবহাওয়া সংক্রান্ত তথ্য পাওয়া যাবে এই অ্যাপে।

Sachet App for Disaster Management
১২ / ১৫

অ্যাপের ব্যবহারকারীরা তাঁদের বর্তমান অবস্থানের জন্য সতর্কবার্তা যেমন পাবেন, তেমনই ভারতের যে কোনও রাজ্যে বা যে কোনও শহরে তথ্য পেতে গেলে তা সাবস্ক্রাইব করে রাখা সম্ভব হবে অ্যাপটিতে।

Sachet App for Disaster Management
১৩ / ১৫

আরও একটি বিশেষ বিষয় রয়েছে এই অ্যাপটিতে। হিন্দি, ইংরেজি-সহ মোট ১২টি আঞ্চলিক ভাষায় এর তথ্য পাওয়া সম্ভব হবে। এর ফলে দেশের প্রতিটি অঞ্চলের মানুষের অ্যাপটি ব্যবহার করতে সুবিধা হবে। ভাষাগত সমস্যা থাকবে না।

Sachet App for Disaster Management
১৪ / ১৫

এই অ্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, স্যাটেলাইট যোগাযোগের উপায়। কোনও বড় দুর্যোগের সময় যদি মোবাইল বা ফোনের নেটওয়ার্ক বিপর্যস্ত হয়ে পড়ে তাতেও অ্যাপটির কাজ বন্ধ হবে না। উপগ্রহের মাধ্যমে যোগাযোগ করে জরুরি সতর্কবার্তা পৌঁছে দেওয়া যাবে।

Sachet App for Disaster Management
১৫ / ১৫

দুর্যোগের সময় কী করা উচিত, কী করা উচিত নয় সেই সব গুরুত্বপূর্ণ পরামর্শও দেওয়া হবে এই অ্যাপে। এ ছাড়াও হেল্পলাইন নম্বর, ক্ষতিগ্রস্ত এলাকা, স্যাটেলাইট রিসিভার কানেক্টিভিটি সম্পর্কে নানা তথ্য জানার সুযোগ রয়েছে এতে।

সব ছবি:সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy