Advertisement
E-Paper

সম্পর্ক শেষের পর শারীরিক নির্যাতন, পারিশ্রমিক ফেরত চেয়ে হুমকি! প্রকাশ্যে অভিনেত্রী-প্রযোজক তরজা

শীতল ওড়িয়া চলচ্চিত্র জগতের পরিচিত অভিনেত্রী। প্রযোজক হিসাবে নাম রয়েছে দয়ানিধিরও। ‘দয়ানিধি এন্টারটেইনমেন্ট’ নামে তাঁর একটি প্রযোজনা সংস্থা রয়েছে। বেশ কিছু দিন তাঁরা সম্পর্কে ছিলেন। তবে সেই সম্পর্কে ইতি টেনেছেন দু’জনেই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৩ ১২:৪২
এ বার ভারতের আরও এক পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনলেন জনপ্রিয় অভিনেত্রী। সেই প্রযোজক আবার অভিনেত্রীর প্রাক্তন প্রেমিকও বটে। প্রাক্তন প্রেমিক তথা প্রযোজক দয়ানিধি দহিমার বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রী শীতল পাত্র।
০১ / ১৫

এ বার ভারতের আরও এক পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনলেন জনপ্রিয় অভিনেত্রী। সেই প্রযোজক আবার অভিনেত্রীর প্রাক্তন প্রেমিকও বটে। প্রাক্তন প্রেমিক তথা প্রযোজক দয়ানিধি দহিমার বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রী শীতল পাত্র।

শীতল ওড়িয়া চলচ্চিত্র জগতের পরিচিত অভিনেত্রী। প্রযোজক হিসাবে নাম রয়েছে দয়ানিধিরও। ‘দয়ানিধি এন্টারটেইনমেন্ট’ নামে তাঁর একটি প্রযোজনা সংস্থা রয়েছে। বেশ কিছু দিন তাঁরা সম্পর্কে ছিলেন। তবে সেই সম্পর্কে ইতি টেনেছেন দু’জনেই।
০২ / ১৫

All you need to know about actress Sheetal Patra and filmmaker Dayanidhi Dahima incident
০৩ / ১৫

তবে এ বার দয়ানিধির উপর হেনস্থার অভিযোগ এনেছেন শীতল। তাঁর অভিযোগ, সম্পর্কে থাকার সময় দয়ানিধি তাঁকে বিভিন্ন ভাবে শারীরিক এবং মানসিক নির্যাতন করেছেন। সম্পর্ক শেষের পর দয়ানিধি তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল করে দিয়েছেন বলে অভিযোগ অভিনেত্রীর।

All you need to know about actress Sheetal Patra and filmmaker Dayanidhi Dahima incident
০৪ / ১৫

এই নিয়ে ইতিমধ্যেই লক্ষ্মীসাগর থানায় অভিযোগ দায়ের করেছেন শীতল। দ্বারস্থ হয়েছেন, জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ)-এরও।

All you need to know about actress Sheetal Patra and filmmaker Dayanidhi Dahima incident
০৫ / ১৫

শীতলের অভিযোগ, সম্পর্কে তিক্ততা আসার পরই দয়ানিধি তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি-ভিডিয়ো ফাঁস করে দেন। গত ২৮ জুলাই দয়ানিধির বিরুদ্ধে পুলিশের কাছে এই অভিযোগ দায়ের করেন শীতল।

All you need to know about actress Sheetal Patra and filmmaker Dayanidhi Dahima incident
০৬ / ১৫

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী পুলিশকে জানিয়েছেন, প্রথমে তাঁর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল দয়ানিধির। পরে তাঁরা সম্পর্কে আসেন। প্রথম থেকে শুধু দয়ানিধির ছবিতেই অভিনয় করতেন শীতল।

All you need to know about actress Sheetal Patra and filmmaker Dayanidhi Dahima incident
০৭ / ১৫

শীতল জানিয়েছেন, তিনি অন্য প্রযোজকদের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেওয়ার পরই সম্পর্কে তিক্ততা আসে। দয়ানিধি না কি তাঁকে অন্য প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে বারণ করেন। কিন্তু তিনি রাজি না হওয়ার কারণেই তাঁদের মধ্যে যাবতীয় গন্ডগোলের সূত্রপাত হয় বলে শীতল জানিয়েছেন।

All you need to know about actress Sheetal Patra and filmmaker Dayanidhi Dahima incident
০৮ / ১৫

শীতলের দাবি, হুমকি দেওয়ার পাশাপাশি ছবিতে অভিনয় করে তিনি যে পারিশ্রমিক পেয়েছিলেন, তা ফেরত দেওয়ার জন্য চাপ দেওয়া হয় তাঁকে।

All you need to know about actress Sheetal Patra and filmmaker Dayanidhi Dahima incident
০৯ / ১৫

দয়ানিধি তাঁকে শারীরিক নির্যাতন করতেন বলেও শীতলের অভিযোগ। শীতলের বক্তব্য, কলেজে এসে প্রকাশ্যে তাঁকে মারধর করেন দয়ানিধি। অন্য পড়ুয়াদের সামনেই তাঁর ইউনিফর্ম ছিঁড়ে ফেলা হয় বলে তিনি দাবি করেছেন।

All you need to know about actress Sheetal Patra and filmmaker Dayanidhi Dahima incident
১০ / ১৫

দয়ানিধি তাঁর মা এবং ভাইকে এসে হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ করেছেন শীতল।

All you need to know about actress Sheetal Patra and filmmaker Dayanidhi Dahima incident
১১ / ১৫

উল্লেখযোগ্য যে, চলতি বছরের মার্চে প্রথম দয়ানিধির বিরুদ্ধে সরব হন শীতল। সমাজমাধ্যম ফেসবুক এবং টুইটারে দয়ানিধির বিরুদ্ধে সাইবার নির্যাতন এবং ভুয়ো খবর তৈরির অভিযোগ আনেন।

All you need to know about actress Sheetal Patra and filmmaker Dayanidhi Dahima incident
১২ / ১৫

ওড়িশার বাকি অভিনেত্রীদেরও দয়ানিধির সঙ্গে কাজ করার বিষয়ে সতর্ক করেছেন শীতল।

All you need to know about actress Sheetal Patra and filmmaker Dayanidhi Dahima incident
১৩ / ১৫

শীতল এবং দয়ানিধির এই ঘটনা ওড়িয়া চলচ্চিত্র জগতে বড় বিতর্কের জন্ম দিয়েছে।

All you need to know about actress Sheetal Patra and filmmaker Dayanidhi Dahima incident
১৪ / ১৫

দয়ানিধির বিরুদ্ধে শীতলের অভিযোগ দায়েরের পর বিনোদন শিল্পে হয়রানি এবং সাইবার বুলিং সংক্রান্ত আরও কয়েকটি অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করেছে।

All you need to know about actress Sheetal Patra and filmmaker Dayanidhi Dahima incident
১৫ / ১৫

তবে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দয়ানিধি। তাঁর দাবি, শীতলের করা সমস্ত অভিযোগ ‘ভিত্তিহীন’। তিনি শীতলের ‘আক্রোশের শিকার’ বলেও মন্তব্য করেছেন দয়ানিধি।

ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy