Advertisement
E-Paper

রাগের পাল্লা জয়ার থেকেও ভারী! কন্যাকে শাসনে রাখতে কী ভয়ঙ্কর কাণ্ড ঘটান জয়া-কন্যা?

বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, জয়া বচ্চন বেশ রাগী স্বভাবের। কিন্তু তাঁর কন্যা শ্বেতা বচ্চন নন্দা রাগের মাপকাঠিতে জয়াকে ছাড়িয়ে গিয়েছেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৩ ১৭:২৫
Bollywood actress Jaya Bachchan's daughter Shweta Bachchan got angry with her daughter Navya Naveli Nanda
০১ / ১৪

সমাজমাধ্যমে মাঝেমধ্যেই রুদ্রমূর্তিতে দেখা যায় বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনকে। ছবিশিকারিদের প্রতি ক্ষোভ উগরে দেন তিনি। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, জয়া এমনই রাগী স্বভাবের। কিন্তু তাঁর কন্যা যে তাঁকেও রাগের মাপকাঠিতে ছাড়িয়ে যাবেন তা কি বুঝতে পেরেছিলেন জয়া?

Bollywood actress Jaya Bachchan's daughter Shweta Bachchan got angry with her daughter Navya Naveli Nanda
০২ / ১৪

বচ্চন পরিবারের কন্যা হয়েও অভিনয়জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন শ্বেতা বচ্চন নন্দা। পড়াশোনার পর ১৯৯৭ সালে শিল্পপতি নিখিল নন্দার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি।

Bollywood actress Jaya Bachchan's daughter Shweta Bachchan got angry with her daughter Navya Naveli Nanda
০৩ / ১৪

নিজের সন্তানদেরও শাসনে-ভালবাসায় মুড়িয়ে রাখতে স্বচ্ছন্দ বোধ করেন শ্বেতা। কিন্তু রাগের মাত্রা পরিমাপ করা হলে সেখানে জয়াকেও টেক্কা দিয়ে ফেলেন শ্বেতা।

Bollywood actress Jaya Bachchan's daughter Shweta Bachchan got angry with her daughter Navya Naveli Nanda
০৪ / ১৪

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কন্যার সঙ্গে অশান্তি নিয়ে কথা বলেন শ্বেতা। তাঁর কন্যা নব্যা নাভেলি নন্দকে যতটা সম্ভব সাবধানে রাখেন শ্বেতা।

Bollywood actress Jaya Bachchan's daughter Shweta Bachchan got angry with her daughter Navya Naveli Nanda
০৫ / ১৪

কিন্তু নব্যার নেওয়া একটি সিদ্ধান্ত মেনে নিতে পারেননি শ্বেতা। তা নিয়ে মা-মেয়ের অশান্তিও হয়। শ্বেতা তাঁর কন্যার উপর রেগে গিয়ে তুমুল ঝামেলা করেন।

Bollywood actress Jaya Bachchan's daughter Shweta Bachchan got angry with her daughter Navya Naveli Nanda
০৬ / ১৪

সাক্ষাৎকারে শ্বেতা জানান, নব্যা তাঁর নাভিতে ফুটো (বেলি পিয়ার্সিং) করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সে কথা বাড়িতে জানালে শ্বেতা আপত্তি জানান।

Bollywood actress Jaya Bachchan's daughter Shweta Bachchan got angry with her daughter Navya Naveli Nanda
০৭ / ১৪

শ্বেতার আপত্তি সত্ত্বেও নব্যা নিজের নাভিতে ফুটো করেন। তা জানাজানির পর শ্বেতা রেগে গিয়ে বাড়িতে অশান্তি করেন।

Bollywood actress Jaya Bachchan's daughter Shweta Bachchan got angry with her daughter Navya Naveli Nanda
০৮ / ১৪

এক রকম জোর করে নব্যার নাভির ফুটো বন্ধ করিয়ে দেন শ্বেতা। সেই সময় নব্যার সঙ্গে তাঁর তুমুল অশান্তি হয় বলে জানান শ্বেতা।

Bollywood actress Jaya Bachchan's daughter Shweta Bachchan got angry with her daughter Navya Naveli Nanda
০৯ / ১৪

জয়ার সঙ্গেও তাঁর ঝগড়া হয়, স্বীকার করেছেন শ্বেতা। কর্ণ জোহর সঞ্চালিত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জয়ার সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানান শ্বেতা।

Bollywood actress Jaya Bachchan's daughter Shweta Bachchan got angry with her daughter Navya Naveli Nanda
১০ / ১৪

শ্বেতা জানান, জয়ার সঙ্গে তাঁর বেশির ভাগ সময়ই ঝগড়া হয়। ওই কথা শুনে জয়া বলেন, ‘‘আমরা ঝগড়া করি না। আমরা রেগে যাই।’’

Bollywood actress Jaya Bachchan's daughter Shweta Bachchan got angry with her daughter Navya Naveli Nanda
১১ / ১৪

জয়ার মন্তব্যের জবাবে শ্বেতা বলেন, ‘‘মা, আমরা ঝগড়া করি। স্বীকার করো।’’ পরে কর্ণকে উদ্দেশ করে শ্বেতা জানান, ফোন রাখা নিয়েও অশান্তি করেন জয়া।

Bollywood actress Jaya Bachchan's daughter Shweta Bachchan got angry with her daughter Navya Naveli Nanda
১২ / ১৪

শ্বেতা বলেন, ‘‘মায়ের সঙ্গে যদি ফোনে ঝগড়া হয়, আমি রাগারাগি করে মাঝেমধ্যে ফোন কেটে দিই।’’ তা নিয়েও নাকি শ্বেতার সঙ্গে অশান্তি করেন জয়া।

Bollywood actress Jaya Bachchan's daughter Shweta Bachchan got angry with her daughter Navya Naveli Nanda
১৩ / ১৪

শ্বেতার মন্তব্য, ‘‘আমার ফোন রাখার পর মা আমাকে আবার ফোন করে। বয়সে ছোট হয়ে কী করে আমি মায়ের মুখের উপর ফোন কাটার সাহস পাই তা নিয়ে প্রশ্ন করে।’’

Bollywood actress Jaya Bachchan's daughter Shweta Bachchan got angry with her daughter Navya Naveli Nanda
১৪ / ১৪

শ্বেতার দাবি, তাঁর সন্তান কাদের সঙ্গে মিশছে, কে তাঁর সন্তানদের ভাল চান, কে খারাপ চান সবই বুঝতে পারেন শ্বেতা। সেই মতোই সন্তানদের পরামর্শও দেন তিনি।

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy