Advertisement
E-Paper

শনিবার মানে সবার জন্য শনির দশা মোটেও নয়, জানুন আপনার রাশির জন্য কেমন দিন

অর্থ, প্রেম, যশ- কেমন কাটবে আপনার আজকের দিন? রইল আপনার দৈনিক রাশিফল। এক নজরে দেখে নিন এই প্রতিবেদনে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ ০৭:০৬
horoscope of how saturday will pass for the zodiac signs
০১ / ১৩

অর্থ, প্রেম, যশ- কেমন কাটবে আপনার আজকের দিন? রইল আপনার দৈনিক রাশিফল। এক নজরে দেখে নিন এই প্রতিবেদনে।

horoscope of how saturday will pass for the zodiac signs
০২ / ১৩

মেষ- স্ত্রীর কথায় বিশেষ ভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন। খেলাধুলায় নাম করার ভাল সুযোগ হাতছাড়া হতে পারে। গুরুজনদের সঙ্গে বিবাদ হতে পারে। পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন। গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে। মাত্রাছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে। বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা। সংসারে শ্রীবৃদ্ধি হওয়ায় শান্তি পাবেন। সন্তানের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা। সামাজিক কাজে সুনাম লাভ করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপ থাকবে। পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি।

horoscope of how saturday will pass for the zodiac signs
০৩ / ১৩

বৃষ- ভ্রমণের সুযোগ হাতছাড়া হতে পারে। নিজের অজান্তেই কোনও কাজের সুবাদে সকলের প্রীতিলাভ করবেন। কোনও বন্ধু আপনাকে ঠকাতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে। কোনও মহিলাকে নিয়ে বিপত্তি ঘটতে পারে। কাজের জায়গায় কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। সরকারি কর্মচারীদের জন্য শুভ দিন। আপনার ঋণ মকুব হতে পারে। মায়ের সঙ্গে বিবাদ হতে পারে। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আইনজীবীদের শুভ সময় আসতে চলেছে। বুদ্ধির ভুলের জন্য কোনও কাজ হাতছাড়া হতে পারে। কারও প্রতি বেশি উদারতা না দেখানোই ভাল হবে।

horoscope of how saturday will pass for the zodiac signs
০৪ / ১৩

মিথুন– কর্মক্ষেত্রে সম্মান পাবেন। একাধিক পথে আয় বাড়তে পারে। ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ রয়েছে। কোনও একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। সঙ্গীতশিল্পীদের জন্য ভাল সময় নয়। রক্তচাপ ওঠানামা করতে পারে। কোনও আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে। প্রেমে অভিমান বাড়তে পারে। অংশীদারি ব্যবসায় ভাল লাভের আশা করা যায়। কোনও নতুন কাজ শুরু করা উচিত হবে না।

horoscope of how saturday will pass for the zodiac signs
০৫ / ১৩

কর্কট- বন্ধুদের জন্য অশান্তি বাড়তে পারে। আগুন থেকে বিপদের আশঙ্কা। প্রেমিকার সঙ্গে তর্কে জয়লাভ করতে পারবেন। আর্থিক চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে। অশান্তি থেকে দূরে থাকুন। টাকাপয়সা চুরি যেতে পারে। ব্যবসার জন্য কোনও বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি হতে পারে। স্ত্রীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার সম্ভব হবে। কোনও ব্যক্তির কারণে কিছু অর্থ নষ্ট হতে পারে। ব্যবসায় ভাল কিছু ঘটতে পারে। বিদেশে বাসরত বন্ধুর সঙ্গে কথা হতে পারে। চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান।

horoscope of how saturday will pass for the zodiac signs
০৬ / ১৩

সিংহ– অশান্তি থেকে সাবধান থাকা দরকার। ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে থেকে ব্যয় হতে পারে। সঙ্গীতে সাফল্য লাভ। সংসারের ব্যয় বাড়তে পারে। কাউকে কটুকথা বলার জন্য অনুতাপ। লিভারের সমস্যা বাড়তে পারে। প্রিয়জনের বিষয়ে কোনও খারাপ খবর আসতে পারে। বৃথাভ্রমণ হতে পারে। আলস্যের জন্য কোনও ভাল কাজ হাতছাড়া হতে পারে। দাম্পত্য জীবনে সামান্য কারণে বিবাদের সম্ভাবনা।

horoscope of how saturday will pass for the zodiac signs
০৭ / ১৩

কন্যা– ব্যবসায় কাজের দায়িত্ব বাড়তে পারে। নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে। অর্শ-জাতীয় কোনও রোগ বাড়তে পারে। পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে তর্কে না যাওয়াই ভাল হবে। বাড়তি খরচ হতে পারে। একটু সাবধানে গাড়ি চালান, আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান হতে পারে। কাজের চাপের জন্য শরীরের কষ্ট বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে পারেন। টিউমার জাতীয় রোগ বাড়তে পারে। প্রেমে চাপ বাড়তে পারে। পেটের সমস্যা বাড়তে পারে।

horoscope of how saturday will pass for the zodiac signs
০৮ / ১৩

তুলা– লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে। ব্যবসায় সমস্যা বাড়তে পারে। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে। প্রেমে বিবাদ বাধতে পারে। বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে। ব্যবসায় ঝুঁকি না নেওয়াই ভাল হবে। যুক্তিপূর্ণ কথায় সুনাম বাড়বে। পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না। আজ বাড়ির লোকের সঙ্গে বনিবনা না-ও হতে পারে। সব দরকারি কাজ সেরে ফেলুন। অপরের উপর কাজের দায়িত্ব দেবেন না। কর্মস্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে।

horoscope of how saturday will pass for the zodiac signs
০৯ / ১৩

বৃশ্চিক- দাম্পত্য জীবনে অশান্তির সময়। মায়ের সঙ্গে বিবাদ ও মনঃকষ্ট। ব্যবসায় আয় বাড়তে পারে। প্রেমে আনন্দ থাকলেও চিন্তা বৃদ্ধি পাবে। কোনও উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন। সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে। কর্মব্যস্ততায় ক্লান্তি বৃদ্ধি। সংসারের খরচ নিয়ে দাম্পত্য বিবাদ। কোনও কূট ব্যক্তির জন্য ক্ষতি। দুপুরের পরে ব্যবসায় চাপ বাড়তে পারে।

horoscope of how saturday will pass for the zodiac signs
১০ / ১৩

ধনু– অর্শের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে। ব্যবসায় আয় বৃদ্ধি। দাম্পত্য বিবাদ নিয়ে যন্ত্রণা। শারীরিক কষ্টের কারণে কাজে অনীহা ও মনঃকষ্ট দেখা দিতে পারে। সন্তানের কৃতিত্বে গর্ববোধ। বাবা-মা’র চিকিৎসায় খরচ বৃদ্ধি পেতে পারে। সম্পত্তির ব্যাপারে সুরাহা হওয়ার সম্ভাবনা রয়েছে। লেখাপড়ায় সন্তানের আগ্রহ দেখতে পাবেন। ব্যবসার ক্ষেত্রে একটু চিন্তা বাড়তে পারে।

horoscope of how saturday will pass for the zodiac signs
১১ / ১৩

মকর- ব্যবসায় অশান্তি বাড়তে পারে। চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন। বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে ক্ষোভ বাড়তে পারে। বেকারদের জন্য কাজের ভাল যোগাযোগ হতে পারে। প্রেমে অভিমান বৃদ্ধি পাবে। শেয়ারে বড় বিপদ থেকে রক্ষা পাবেন। মাত্রাছাড়া ক্রোধ বিপদ ডেকে আনতে পরে। স্ত্রীর সঙ্গে গৃহনির্মাণের বিষয়ে আলোচনা।

horoscope of how saturday will pass for the zodiac signs
১২ / ১৩

কুম্ভ– শারীরিক সমস্যার জন্য ব্যবসায় সময় দিতে পারবেন না। দাম্পত্য সম্পর্কে উন্নতির সময়। বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে। কর্মক্ষেত্রে ভাল সুযোগ কাজে লাগান। মনের মতো আয় হবে না। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। পরোপকারে শান্তিলাভ। চাকরির ব্যাপারে কোনও বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে। রক্তচাপ নিয়ে দুশ্চিন্তা। ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে।

horoscope of how saturday will pass for the zodiac signs
১৩ / ১৩

মীন- চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি। কোনও বন্ধুর সঙ্গে বিবাদের যোগ রয়েছে। কর্মস্থানে সম্মান নিয়ে টানাটানি। বাবার জন্য কোনও বিপদ থেকে উদ্ধার লাভ। প্রিয়জনের জন্য মনঃকষ্ট। দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে। সংসারে মাত্রাছাড়া ব্যয় হতে পারে। কোনও কাজে বন্ধুদের সাহায্য পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন। মাতৃস্থানীয়া কোনও ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন। পরিশ্রমের জন্য অসুস্থতা দেখা দিতে পারে। বাড়তি কাজের জন্য সময় নষ্ট।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy