Advertisement
E-Paper

‘কোনও কিছু ভাবার আগেই বিয়ে হয়ে গিয়েছিল’ সানিয়ার সঙ্গে বিয়ে নিয়ে শাহরুখের প্রশ্নের উত্তরে শোয়েব

শাহরুখ এক অনুষ্ঠানে সানিয়া এবং শোয়েবকে জিজ্ঞেস করেছিলেন, “কেন এত তাড়াতাড়ি বিয়ে করেছিলে তোমরা?”

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ ১৫:১১
পাক ক্রিকেটার শোয়েব মালিকের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই যেন শোরগোল পড়ে যায়। তাঁর দ্বিতীয় স্ত্রী ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জ়ার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও শুরু হয় নানা জল্পনা।
০১ / ১৫

তাঁদের কি বিচ্ছেদ হয়ে গিয়েছে? কবে হল? নানা প্রশ্নবাণ ছুটে আসে টেনিস তারকার দিকেও। তাঁর ২২ ঘণ্টা পরে এই নিয়ে বিবৃতি দিয়েছে সানিয়ার পরিবার।
০২ / ১৫

তবে এ বার সানিয়া এবং শোয়েবের একটি সাক্ষাৎকারের ভিডিয়ো আবার প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে আবার শুরু হয়েছে হট্টগোল। সেখানে জুটির উদ্দেশে প্রশ্ন করতে দেখা যায় বলিউডের বাদশা শাহরুখ খানকে।
০৩ / ১৫

সানিয়া মির্জ়া এবং শোয়েব মালিককে প্রশ্ন করেছিলেন শাহরুখ খান। বলিউড তারকার প্রশ্ন ছিল, কেন তাঁরা বিয়ে করেছিলেন?
০৪ / ১৫

পুরনো একটি ভিডিয়ো হঠাৎ করেই আবার প্রচারে। সেখানে শাহরুখের করা প্রশ্নের উত্তরে শোয়েবের উত্তর যদিও পছন্দ হয়নি ভক্তদের।
০৫ / ১৫

কী বলেছিলেন পাক ক্রিকেটার? সানিয়ার উত্তরই বা কী ছিল?
০৬ / ১৫

কী বলেছিলেন পাক ক্রিকেটার? সানিয়ার উত্তরই বা কী ছিল?

২০ জানুয়ারি শোয়েব হঠাৎ করে তাঁর এবং সানা জাভেদের বিয়ের খবর সমাজমাধ্যমে জানান।
০৭ / ১৫

পরে সানিয়ার পরিবারও জানায় যে, ভারতীয় টেনিস তারকা এবং শোয়েবের কিছু মাস আগে বিচ্ছেদ হয়ে গিয়েছে।
০৮ / ১৫

২০১০ সালে সানিয়া এবং শোয়েবের বিয়ে হয়েছিল। সেই বছরের জানুয়ারি মাসে তাঁদের আলাপ হয়। এপ্রিল মাসে বিয়ে করেন তাঁরা।
০৯ / ১৫

২০১০ সালে সানিয়া এবং শোয়েবের বিয়ে হয়েছিল। সেই বছরের জানুয়ারি মাসে তাঁদের আলাপ হয়। এপ্রিল মাসে বিয়ে করেন তাঁরা।

শাহরুখ এক অনুষ্ঠানে সানিয়া এবং শোয়েবকে জিজ্ঞেস করেছিলেন, “কেন এত তাড়াতাড়ি বিয়ে করেছিলে তোমরা?”
১০ / ১৫

এই প্রশ্নের উত্তরে সানিয়া হাসতে হাসতে বলেন, “শোয়েবের অনেক গুণ আছে। কিন্তু ও খুব লাজুক। বেশি কথা বলে না।”
১১ / ১৫

এর পর শাহরুখকে সানিয়া বলেন, “আপনি ওকে একটু কথা বলতে শিখিয়ে দেবেন।”
১২ / ১৫

এর পর শাহরুখকে সানিয়া বলেন, “আপনি ওকে একটু কথা বলতে শিখিয়ে দেবেন।”

একই প্রশ্ন শোয়েবকেও করেন শাহরুখ। পাক ক্রিকেটার উত্তর বলেন, “কোনও কিছু ভাবার আগেই বিয়ে হয়ে গিয়েছিল আমাদের।”
১৩ / ১৫

শোয়েবের উত্তর খুব একটা ভাল লাগেনি ভক্তদের। অনেককেই ওই ভিডিয়োর নীচে লিখতে দেখা যায়, “সানিয়ার জন্য খারাপ লাগছে।”
১৪ / ১৫

কেউ লেখেন, “আমি পাকিস্তানের হয়েও সানিয়াকে সমর্থন করি।” অনেকে লেখেন, “লাজুক হলেও তিনটে বিয়ে করে নিয়েছে ঠিক।
১৫ / ১৫

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy