Advertisement
E-Paper

আট মাসের সন্তান নিয়ে শ্বশুরবাড়ি ত্যাগ, টেকেনি দ্বিতীয় বিয়েও, শাহরুখের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফেরান সলমনের ‘বোন’

১৯ বছর বয়সে মা হয়েছিলেন বলি অভিনেত্রী। একরত্তিকে নিয়ে সংসারের খরচ চালানোর দায়িত্বও ছিল তাঁর উপর। অভিনয়ের সুযোগ না থাকায় তিনি উত্তরপ্রদেশের রামপুরে পোশাকের একটি দোকান খোলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০১
Rukhsar Rehman
০১ / ২২

নব্বইয়ের দশকে বলিপাড়ায় পা রেখেছিলেন। আদিত্য পাঞ্চোলি এবং ঋষি কপূরের মতো তারকার সঙ্গে অভিনয়ের সুযোগও পেয়েছিলেন। কিন্তু পরিবারের আপত্তিতে অভিনয়কে পেশা হিসাবে বেছে নিতে পারেননি। সংসার করতে গিয়েও বার বার আঘাত পেয়েছিলেন। এখন কী করছেন রুখসার রহমান?

Rukhsar Rehman
০২ / ২২

১৯৭৫ সালের অক্টোবরে উত্তরপ্রদেশের রামপুরে জন্ম রুখসারের। সেখানেই বাবা-মায়ের সঙ্গে থাকতেন তিনি। রুখসারের বাবা আইএএস আধিকারিক ছিলেন। ছোটবেলা থেকে পড়াশোনায় ভাল ছিলেন রুখসার। তাঁর বাবা-মা চাইতেন, রুখসার যেন সিভিল সার্ভিসে যোগ দেন। কিন্তু মেয়ের স্বপ্ন ছিল আলাদা।

Rukhsar Rehman
০৩ / ২২

রামপুরের বেসরকারি স্কুলে পড়াশোনা করতেন রুখসার। ছোট থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর। বলি পরিচালক সাওনকুমার তকের নজরে পড়েন তিনি। সলমন খানের সঙ্গে একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল রুখসারকে।

Rukhsar Rehman
০৪ / ২২

শোনা যায়, রুখসারের সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করতে চেয়েছিলেন সাওন। চুক্তি অনুযায়ী তিন বছর সাওন পরিচালিত ছবিগুলিতে অভিনয়ের সুযোগ পেতেন তিনি। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন রুখসার।

Rukhsar Rehman
০৫ / ২২

১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ‘সনম বেওয়াফা’ ছবিতে সলমনের সঙ্গে অভিনয়ের সুযোগও হারিয়েছিলেন রুখসার। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে, সলমনের বিপরীতে অভিনয়ের কথা ছিল তাঁর। কয়েক দিন শুটিংও করে ফেলেছিলেন তিনি। কিন্তু সাওনের চুক্তি শুনে আপত্তি জানিয়েছিল রুখসারের পরিবার।

Rukhsar Rehman
০৬ / ২২

রুখসার জানিয়েছিলেন, পরিবারের সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে পারেননি তিনি। বাবার কথা শুনে সলমনের নায়িকা হওয়ার সুযোগ ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন তিনি। পরে তাঁর ছেড়ে দেওয়া চরিত্রে অভিনয় করে চাঁদনি রাতারাতি জনপ্রিয় হয়ে গিয়েছিলেন।

Rukhsar Rehman
০৭ / ২২

‘বাজিগর’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয়ের সুযোগ হাতছাড়া করেছিলেন রুখসার। পরে সেই চরিত্রে অভিনয় করেছিলেন বলি অভিনেত্রী শিল্পা শেট্টি। বাবার কড়া শাসনে থাকায় শাহরুখের সঙ্গে অভিনয় করতে পারেননি বলে এখনও আফসোস হয় রুখসারের।

Rukhsar Rehman
০৮ / ২২

বলিপাড়া সূত্রে খবর, মণি রত্নমের ‘রোজ়া’ এবং বিধু বিনোদ চোপড়ার ‘১৯৪২: আ লাভ স্টোরি’র মতো কালজয়ী ছবির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন রুখসার। ‘সনম বেওয়াফা’ মুক্তির এক বছর পর বলিপাড়ায় আত্মপ্রকাশ করেছিলেন তিনি।

Rukhsar Rehman
০৯ / ২২

১৯৯২ সালে প্রেক্ষাগৃহে ‘ইয়াদ রাখেগি দুনিয়া’ নামে একটি ছবি মুক্তি পায়। এই ছবিতে আদিত্য পঞ্চোলীর বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল রুখসারকে। তখন তাঁর বয়স মাত্র ১৭ বছর। নবম শ্রেণির ছাত্রী ছিলেন তিনি।

Rukhsar Rehman
১০ / ২২

১৯৯২ সালে মুক্তি পাওয়া ‘ইনতেহা প্যার কি’ ছবিতে ঋষি কপূরের বিপরীতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন রুখসার। একের পর এক হিন্দি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেতে শুরু করেন তিনি। কিন্তু বলিপাড়া থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

Rukhsar Rehman
১১ / ২২

রুখসারের ইচ্ছা জেনে তাঁর বাবা-মা চেয়েছিলেন যে, তাঁদের কন্যা পড়াশোনা শেষ করে অভিনয়জগতে প্রবেশ করুক। অভিনয়ের জন্য মাঝপথে পড়াশোনা বন্ধ হয়ে যাক তা চাননি রুখসারের বাবা-মা।

Rukhsar Rehman
১২ / ২২

বাবা-মায়ের কথা শুনে অভিনয় থেকে সরে যান রুখসার। লখনউয়ে গিয়ে পড়াশোনা শেষ করে পোশাক পরিকল্পক হিসাবে কাজ শুরু করেন রুখসার। আসাদ আহমেদ নামে এক তরুণের সঙ্গে সম্বন্ধ করে বিয়ে হয় তাঁর। এক কন্যাসন্তানের জন্মও দেন অভিনেত্রী।

Rukhsar Rehman
১৩ / ২২

কিন্তু কয়েক বছর পর বিবাহবিচ্ছেদ হয়ে যায় রুখসারের। কানাঘুষো শোনা যায়, সংসার সুখের ছিল না অভিনেত্রীর। মাঝরাতে স্বামীর বাড়ি থেকে লুকিয়ে পালিয়ে যান তিনি। আট মাসের সন্তানকে কোলে নিয়ে বাপের বাড়িতে চলে যান রুখসার।

Rukhsar Rehman
১৪ / ২২

১৯ বছর বয়সে মা হয়েছিলেন রুখসার। একরত্তিকে নিয়ে সংসারের খরচ চালানোর দায়িত্বও ছিল তাঁর উপর। অভিনয়ের সুযোগ না থাকায় তিনি উত্তরপ্রদেশের রামপুরে পোশাকের একটি দোকান খোলেন।

Rukhsar Rehman
১৫ / ২২

বলিপাড়া সূত্রে খবর, ২০০৪ সালে পারিবারিক অনুষ্ঠানে বলিপাড়ার ছবিনির্মাতা ফারুক কবিরের সঙ্গে আলাপ হয় রুখসারের। প্রথম আলাপে বন্ধুত্ব, সেখান থেকে প্রেম। ছ’বছর সম্পর্কে থাকার পর ২০১০ সালে ফারুককে বিয়ে করেন তিনি। কিন্তু সেই সম্পর্কও টেকেনি অভিনেত্রীর।

Rukhsar Rehman with her daughter Aisha Ahmed
১৬ / ২২

১৩ বছর সংসারের পর ২০২৩ সালে বিবাহবিচ্ছেদ হয়ে যায় রুখসারের। বলিপাড়ার একাংশের দাবি, দু’জনের মতের অমিলের কারণে সম্পর্কে ফাটল ধরে তাঁদের। আবার কানাঘুষো শোনা যায়, ফারুক নাকি রুখসারকে ঠকিয়েছিলেন। বর্তমানে কন্যা আয়েশা আহমেদের সঙ্গে থাকেন রুখসার।

Aisha Ahmed
১৭ / ২২

মায়ের পদাঙ্ক অনুসরণ করে অভিনয় শুরু করেন আয়েশা। ইউটিউবের নানা রকম সিরিজ়ে অভিনয় করে জনপ্রিয় হয়ে উঠেছেন রুখসারের কন্যা। অন্য দিকে রুখসারও অভিনয়জগৎ থেকে ১৩ বছরের বিরতির পর আবার বড় পর্দায় ফেরেন।

Rukhsar Rehman
১৮ / ২২

২০০৫ সালে রামগোপাল বর্মার ‘ডি’ ছবিতে অভিনয় করতে দেখা যায় রুখসারকে। এই ছবিতে বলি অভিনেতা রণদীপ হুডার বান্ধবীর চরিত্রে অভিনয়ের সুযোগ পান রুখসার। ‘দ্য স্টোনম্যান মার্ডারস’, ‘নক আউট’, ‘আল্লা কে বন্দে’, ‘শয়তান’, ‘ভেজা ফ্রাই ২’, ‘পিকে’, ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ এবং ‘৮৩’-এর মতো হিন্দি ছবিতেও অভিনয় করতে দেখা যায় তাঁকে।

Rukhsar Rehman
১৯ / ২২

২০০৯ সাল থেকে ছোট পর্দায় অভিনয় করতে শুরু করেন রুখসার। ‘কুছ তো লোক কহেঙ্গে’, ‘বাল বীর’, ‘তুমহারি পাখি’, ‘অউর প্যার হো গয়া’, ‘দিয়া অউর বাতি হম’ এবং ‘হক সে’ নামের ধারাবাহিকে অভিনয় করেন তিনি।

Rukhsar Rehman
২০ / ২২

সলমনের সঙ্গে অভিনয়ের ইচ্ছাও পূরণ হয় রুখসারের। ‘সনম বেওয়াফা’ মুক্তির ১৭ বছর পর প্রেক্ষাগৃহে সলমনের ‘গড তুস্‌সি গ্রেট হো’ ছবিটি মুক্তি পায়। সেই ছবিতে অভিনয়ের সুযোগ পান রুখসার। তবে তাঁকে দেখা যায় সলমনের বোনের চরিত্রে।

Rukhsar Rehman
২১ / ২২

২০১৭ সালে ‘টেক অফ’ নামের একটি মালয়ালম ছবিতেও অভিনয় করেন রুখসার। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। কোভিড অতিমারির সময় ‘গন গেম’ নামের একটি ওয়েব সিরিজ়ে অভিনয় করেন রুখসার। নিজের বাড়ি থেকেই এই সিরিজ়ের শুটিং করেছিলেন তিনি।

Rukhsar Rehman
২২ / ২২

সমাজমাধ্যমে নিজস্ব অনুরাগীমহল তৈরি করে ফেলেছেন রুখসার। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় ছ’লক্ষের বেশি অনুগামী রয়েছে তাঁর। ২০২৩ সালে ওটিটির পর্দায় মুক্তিপ্রাপ্ত ‘দ্য নাইট ম্যানেজার’ ওয়েব সিরিজ়ে শেষ অভিনয় করতে দেখা গিয়েছে রুখসারকে।

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy