Advertisement
E-Paper

শাহরুখ, আমির, অক্ষয় নন, সবচেয়ে বেশি ১০০ কোটির ছবি করেছেন কোন বলি অভিনেতা?

হিন্দি ফিল্মজগতের কোন তারকার কেরিয়ারের ঝুলিতে সর্বাধিক ১০০ কোটি টাকার ছবি রয়েছে তা জানেন কি?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৩ ১০:৫৫
Shah Rukh Khan, Aamir Khan and Akshay Kumar
০১ / ১৮

হিন্দি ফিল্মজগতে শতাধিক ছবি রয়েছে যেগুলি বক্স অফিসে ১০০ কোটি টাকার ক্লাবে নাম লিখিয়েছে। শাহরুখ খান, সলমন খান, আমির খান, অক্ষয় কুমার, হৃতিক রোশন, অজয় দেবগন, রণবীর সিংহের মতো তারকাদের ছবির নাম ১০০ কোটি টাকার ক্লাবে রয়েছে। কিন্তু কোন তারকার কেরিয়ারের ঝুলিতে সর্বাধিক ১০০ কোটি টাকার ছবি রয়েছে তা জানেন কি?

Akshay Kumar
০২ / ১৮

বলিপাড়া সূত্রে খবর, বলি অভিনেতা আমির খান হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে সর্বপ্রথম যাঁর ছবি বক্স অফিসে ১০০ কোটি টাকার ক্লাবে নাম লিখিয়েছিল।

Aamir Khan
০৩ / ১৮

২০০৮ সালে বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আমির অভিনীত ‘গজিনী’। আমিরের বিপরীতে এই ছবিতে অভিনয় করেছিলেন আসিন।

Aamir Khan
০৪ / ১৮

মুক্তির পর ‘গজিনী’ ছবিটি ১০০ কোটি টাকার ক্লাবে নাম লিখিয়ে ফেলে। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘গজিনী’ই প্রথম ছবি যা বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে নাম লেখায়।

Aamir Khan
০৫ / ১৮

‘গজিনী’ মুক্তির পর এখনও পর্যন্ত ১০০টির বেশি হিন্দি ছবি বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে।

Akshay Kumar
০৬ / ১৮

বলিপাড়া সূত্রে খবর, ১০০ কোটির ক্লাবে যতগুলি ছবি রয়েছে সেগুলির মধ্যে ১৫টি ছবি রয়েছে অক্ষয় কুমারের।

Ajay Devgn
০৭ / ১৮

অজয় দেবগনের একাধিক ছবিও ১০০ কোটি টাকার ক্লাবে রয়েছে। বলিপাড়া সূত্রে খবর, অজয় অভিনীত ১২টি ছবি বক্স অফিস থেকে ১০০ কোটি টাকার বেশি উপার্জন করেছে।

Shah Rukh Khan
০৮ / ১৮

১০০ কোটির ক্লাবের তালিকায় অক্ষয় এবং অজয়ের পরে আসে শাহরুখ খানের নাম।

Shah Rukh Khan
০৯ / ১৮

শাহরুখের কেরিয়ারের মোট আটটি ছবি বক্স অফিসে ১০০ কোটি ক্লাবের তালিকায় রয়েছে।

Aamir Khan
১০ / ১৮

শাহরুখের পর তালিকায় রয়েছে আমির খানের নাম। আমির অভিনীত মোট ছ’টি ছবি বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে রয়েছে।

Hrithik Roshan
১১ / ১৮

আমিরের সঙ্গে জুটি বেঁধে নাম লিখিয়েছেন বলি অভিনেতা হৃতিক রোশনও। হৃতিকের মোট ছ’টি হিন্দি ছবি ১০০ কোটি টাকার ক্লাবে রয়েছে।

Salman Khan
১২ / ১৮

তবে বলিপাড়ার সকল অভিনেতাকে টেক্কা দিয়ে প্রথম স্থান অধিকার করে রয়েছেন সলমন খান।

Salman Khan
১৩ / ১৮

বলি ইন্ডাস্ট্রিতে বিগত ১৩ বছরের ইতিহাস ঘাঁটলে দেখা যায়, সলমন অভিনীত অধিকাংশ ছবি ১০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে।

Salman Khan
১৪ / ১৮

২০১০ সাল থেকে ১০০ কোটি টাকার ক্লাবে নিজের ছবির নাম লেখানো শুরু করেছেন সলমন। সলমন অভিনীত ‘দবং’ তাঁর কেরিয়ারের প্রথম ১০০ কোটির ক্লাবে থাকা ছবি।

Salman Khan
১৫ / ১৮

‘দবং’ ছাড়াও ‘রেডি’, ‘বডিগার্ড’, ‘এক থা টাইগার’, ‘দবং ২’, ‘জয় হো’, ‘কিক’-এর মতো সলমনের ছবি রয়েছে বক্স অফিসের ১০০ কোটির ক্লাবে।

Salman Khan
১৬ / ১৮

সলমন অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সুলতান’, ‘টিউবলাইট’, ‘টাইগার জ়িন্দা হ্যায়’, ‘রেস ৩’, ‘ভারত’ এবং ‘দবং ৩’-ও ১০০ কোটির ক্লাবে রয়েছে।

Salman Khan
১৭ / ১৮

চলতি বছরে মুক্তি পেয়েছে সলমনের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি। এই ছবিটিও বক্স অফিসে ১০০ কোটি টাকার ক্লাবে নাম লিখিয়েছে।

Salman Khan
১৮ / ১৮

বলিপাড়া সূত্রে খবর, ১০০ কোটি টাকার ক্লাবে রয়েছে সলমনের ১৬টি ছবি। বলি অভিনেতাদের মধ্যে সর্বাধিক ১০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছেন সলমন।

সকল ছবি সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy