Advertisement
E-Paper

Blue Tea: বাংলার চা শিল্পে নতুন চমক নীল চা! কেজি প্রতি দাম কত

অত্যাধুনিক পদ্ধতিতে বিশেষ ধরনের কচি চা পাতার কুঁড়ি ও অপরাজিতা ফুলের অংশবিশেষ একসঙ্গে মিশিয়ে এই বিশেষ ধরনের চা তৈরি হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২২ ১৮:৩৭
এমন চা আগে খেয়েছেন?

এমন চা আগে খেয়েছেন? ছবি: সংগৃহীত

লাল চা, ‘গ্রিন টি’-র পর এ বার বাঙালির কাপে পড়তে চলেছে নীল চা! আলিপুরদুয়ারের এক চা বাগানের পক্ষ থেকে এমনই নীল রঙের চা আনা হল বাজারে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

বাগান কর্তৃপক্ষের দাবি, অত্যাধুনিক পদ্ধতিতে বিশেষ ধরনের কচি চা পাতার কুঁড়ি ও অপরাজিতা ফুলের অংশবিশেষ একসঙ্গে মিশিয়ে এই বিশেষ ধরনের চা তৈরি হচ্ছে। শুধু রং নয়, এই চায়ে বিশেষ ধরনের সুগন্ধও পাওয়া যাবে বলে দাবি তাঁদের। পাশাপাশি হৃদ্‌যন্ত্র ভাল রাখতে ও দেহ সতেজ রাখতেও এই চা বেশ কার্যকর বলে দাবি বাগান কর্তৃপক্ষের।

সম্প্রতি পরীক্ষামূলক ভাবে ৫ কিলোগ্রাম এই বিশেষ চা উৎপন্ন করা হয়। বাজারে আসার সঙ্গে সঙ্গেই নিঃশেষিত হয়ে গিয়েছে বলে দাবি চা বাগান কর্তৃপক্ষের। প্রতি কিলোগ্রাম পিছু বাজারদর উঠেছে প্রায় ৬৫০০ কিলোগ্রাম। তবে যেহেতু অপরাজিতা ফুল সারা বছর পাওয়া যায় না, তাই সারা বছর এই চা পাওয়া সম্ভব কি না তা নিয়ে সংশয় রয়েছে বিশেষজ্ঞদের মধ্যে।

Blue Tea Tea Garden Darjeeling Alipurduar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy