Advertisement
E-Paper

এয়ার ফ্রায়ারে ফ্রেঞ্চ ফ্রাই বানালে কিছুতেই মুচমুচে হয় না? স্বাস্থ্যকর উপায় আলু ভাজার সঠিক পদ্ধতি কী

স্বাস্থ্যকর পদ্ধতিতে ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য অনেকেই এয়ার ফ্রায়ার ব্যবহার করেন। তবে এয়ার ফ্রায়ারে বানালে শিশুদের অভিযোগ থাকে যে রেস্তরাঁর মতো মুচমুচে হয় না সেই আলুভাজাগুলি। কী ভাবে এয়ার ফ্রায়ারে বানাবেন মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই, রইল হদিস।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ২০:০৯
এয়ার ফ্রায়ারে কী ভাবে বানাবেন মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই?

এয়ার ফ্রায়ারে কী ভাবে বানাবেন মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই? ছবি: সংগৃহীত।

বাড়িতে ডালের সঙ্গে আলুভাজা খেতে ইচ্ছে না করলেও রেস্তরাঁয় গিয়ে বার্গার বা স্যান্ডউইচের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই চাই-ই-চাই খুদের। বার্গার, ফিশ ফ্রাই, স্যান্ডউইচ থালায় পড়ে থাকলেও সঙ্গে দেওয়া ফ্রেঞ্চ ফ্রাইগুলি কিন্তু নিমেষে উধাও হয়ে যায়। খুদের আবদার মেটাতে বাজার থেকে হিমায়িত ফ্রেঞ্চ ফ্রাই কিনে এনে বাড়িতে দু’মিনিটে তেলে ভেজে দেন কেউ কেউ। সেই সব কিন্তু মোটেও স্বাস্থ্যকর নয়। স্বাস্থ্যকর পদ্ধতিতে ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য অনেকেই এয়ার ফ্রায়ার ব্যবহার করেন। তবে এয়ার ফ্রায়ারে বানালে শিশুদের অভিযোগ থাকে যে, রেস্তরাঁর মতো মুচমুচে হয় না সেই আলুভাজাগুলি। কী ভাবে এয়ার ফ্রায়ারে বানাবেন মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই, রইল হদিস।

এয়ার ফ্রায়ারে আলুভাজা মুচমুচে হয় না, তার কারণ হল ‘স্টিম ট্র্যাপিং’ অর্থাৎ এয়ার ফ্রায়ারের মধ্যে বাষ্প তৈরি হয়ে যায়। অনেকটা আলুভাজা একসঙ্গে এয়ার ফ্রায়ারে দিলেই এই সমস্যা হয়। তা ছাড়া একেবারে বেশি তাপমাত্রায় এয়ার ফ্রাই করলে বাইরেটা তাড়াতাড়ি পুড়ে যায়, আর ভিতরটা তেমন ভাবে সেদ্ধ হয় না। তা হলে উপায়?

এয়ার ফ্রায়ারে আলুর টুকরোগুলি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে পরিমাণের উপর। এয়ার ফ্রায়ারের ডিশের উপর আলুগুলি ছড়িয়ে ছড়িয়ে রাখুন। এ বার প্রথমে আলুগুলি ১০ মিনিটের জন্য ১২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এয়ার ফ্রাই করুন। তার পর আবার ২০০ ডিগ্রি তাপমাত্রায় ৫ মিনিট এয়ার ফ্রাই করুন। তা হলেই একেবারে দোকানের মতো মুচমুচে আলুভাজা তৈরি হয়ে যাবে স্বাস্থ্যকর পদ্ধতিতে।

Cooking Hacks
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy