Advertisement
E-Paper

বাজারে মিলছে ইলিশ, স্বাদ বদলে বরিশালের কায়দায় বানিয়ে ফেলুন হাতে মাখা ইলিশ ভুনা

বরিশালের কায়দায় বানিয়ে ফেলুন হাতে মাখা ইলিশ ভুনা। পেঁয়াজ দিয়ে হবে এই রান্না। খাটনি কম। উপকরণও লাগবে স্বল্পই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১২:০০
বরিশালি কায়দায় বানিয়ে ফেলুন হাতে মাখা ইলিশ ভুনা।

বরিশালি কায়দায় বানিয়ে ফেলুন হাতে মাখা ইলিশ ভুনা। ছবি: সংগৃহীত।

বর্ষা এলেই শুরু হবে ইলিশের মরসুম। তবে এখন বাজারে কম হলেও ইলিশ আসা শুরু হয়েছে। ইলিশ মাছ ভাজা, ঝাল, ভাপা, বেগুন দিয়ে ঝোল— রান্না করা যায় নানা ভাবেই। জনপ্রিয় এই রান্নাগুলি হয় প্রায় প্রতি বাড়িতেই। তবে ইলিশ দিয়েই স্বাদবদল হতে পারে। বরিশালি কায়দায় বানিয়ে ফেলুন হাতে মাখা ইলিশ ভুনা। পেঁয়াজ দিয়েই হবে এই রান্না। খাটনি কম। উপকরণও লাগবে স্বল্পই।

উপকরণ

৪-৫টি ইলিশ মাছের চাকা

১টি মাঝারি পেঁয়াজকুচি

একটি ছোট পেঁয়াজবাটা

৫-৬টি কাঁচালঙ্কা

আধ চা-চামচ হলুদগুঁড়ো

আধ চা-চামচ লাল লঙ্কার গুঁড়ো

২-৩ টেবিল চামচ সর্ষের তেল

স্বাদমতো নুন

প্রণালী: পেঁয়াজকুচি, পেঁয়াজবাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, থেঁতো করা কাঁচালঙ্কা, সর্ষের তেল দিয়ে ভাল করে মাখিয়ে নিন। ইলিশ মাছের চাকা পেঁয়াজ দিয়ে ভাল করে মাখুন। তবে মাছ যেন ভেঙে না যায় সে দিকে খেয়াল রাখতে হবে।

কড়াইয়ে মিশ্রণটি দিয়ে দিন। ইলিশ মাছ বেশি ভাজা যাবে না। তা হলে শক্ত হয়ে যাবে। দু-এক মিনিট ইলিশ মাছ উল্টেপাল্টে ভেজে খুব সামান্য জল দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিন। যত ক্ষণ না পেঁয়াজ ভাজা হয়, মাছ সেদ্ধ হয়, তত ক্ষণ রান্না করতে হবে। মাঝে একবার পেঁয়াজ নেড়ে দিয়ে মাছ উল্টে দিন। সমস্ত জল শুকিয়ে এলে নামিয়ে নিন। বড়জোর মিনিট ৭-১০ লাগবে রান্নাটি করতে। কোনও মশলা দেওয়ার দরকার নেই। তা হলে ইলিশের স্বাদ-গন্ধ নষ্ট হবে।

Hilsa Recipes Ilish
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy