Advertisement
E-Paper

বাড়িতে লেবুর গাছ আছে? রান্নায় লেবু পাতা দিয়েই বদলে ফেলুন স্বাদ! গরমে ভাল লাগবে

গ্রীষ্মের দুপুরে তরতাজা ভাব আনতে বাড়ির ছাদে বা বাগানে থাকা লেবু গাছ থেকে লেবু পাতা নিয়ে সাধারণ রান্নার স্বাদ বদলে দিতে পারেন। তেমনই কিছু রান্নার নাম জেনে নিন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ২০:৪৮

ছবি: সংগৃহীত।

লেবু গাছ বিশেষ করে যদি গন্ধরাজ লেবুর গাছ বাড়িতে থাকে, তবে এই গরমে আপনি ভাগ্যবান বা ভাগ্যবতী। গরমে তরতাজা ভাবই ভাল লাগে। রান্না করা খাবারেও যদি তেমন তরতাজা সুবাস থাকে, তবে খাবারের মেজাজটাই বদলে যায়। গ্রীষ্মের দুপুরে তেমন তরতাজা ভাব আনতে বাড়ির ছাদে বা বাগানে থাকা লেবু গাছ থেকে লেবু পাতা নিয়ে সাধারণ রান্নার স্বাদ বদলে দিতে পারেন। তেমনই কিছু রান্নার নাম জেনে নিন।

১. লেবু-পাতা দিয়ে মুগ ডাল

সোনা মুগ ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর নামানোর ঠিক ২-৩ মিনিট আগে কয়েকটা গন্ধরাজ লেবু পাতা এবং লেবুর রস দিয়ে ঢেকে রাখতে হয়। এতে ডালে এক অপূর্ব সতেজ গন্ধ আসে।

Advertisement

২. লেবু-পাতা দিয়ে পাতলা মাছের ঝোল

গরমকালে রুই বা কাতলা মাছের পাতলা ঝোলে লেবু পাতার ব্যবহার বেশ আরামদায়ক। মাছের ঝোল ফুটে উঠলে নামানোর আগে লেবু পাতা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হয়। খেয়াল রাখবেন, পাতা দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে ঝোল তেতো হয়ে যেতে পারে।

৩. লেবু-লঙ্কা মুরগি

প্রথাগত চিকেন কারি থেকে একটু আলাদা এই পদ। মুরগির মাংস রান্নার শেষে প্রচুর কাঁচালঙ্কা আর লেবু পাতা দিলে এর স্বাদ সম্পূর্ণ বদলে যায়। এটি ভাতের সঙ্গে দারুণ লাগে।

৪. লেবু-পাতা দিয়ে ভেটকি বা ইলিশ ভাপা

সাধারণত সর্ষে বা পোস্ত দিয়ে মাছের ভাপা রান্না করা হয়। কিন্তু সর্ষের মশলার সঙ্গে কয়েকটি লেবু পাতা ছিঁড়ে দিয়ে মাছ ভাপা করলে তার ঘ্রাণ হয় অতুলনীয়। বিশেষ করে ভেটকি মাছের ক্ষেত্রে এটি খুব ভালো কাজ করে।

৫. গন্ধরাজ লেবু পাতা দিয়ে চাটনি

টমেটোর চাটনি বা প্লাস্টিক চাটনি (পেঁপের চাটনি) নামানোর আগে লেবু পাতা দিলে তাতে দারুন ফ্লেভার আসে।

৬. লেবু-পাতা দিয়ে আলু সেদ্ধ বা ভর্তা

খুব সাধারণ খাবার হলেও, গরম ভাতের সাথে আলু সেদ্ধ মাখার সময় সামান্য সর্ষের তেল, কাঁচালঙ্কা আর কুচি কুচি করে কাটা কচি লেবু পাতা মিশিয়ে দেখুন—স্বাদ মুখে লেগে থাকবে।

Lemon leaves Summer Foods Summer Food Recipe
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy