Advertisement
E-Paper

মোদীর ‘ঝালমুড়ি পে চর্চা’র পর বেড়েছে খাবারটির চাহিদা! বাড়িতে বানাতে হলে ‘স্পেশ্যাল’ মশলাটির রেসিপি জেনে রাখুন

বাঙালিরা যে সব সময় রাস্তার ধারের দোকান থেকে ঝালমুড়ি কিনে খান, এমনটা নয়। চায়ের সঙ্গে ‘টা’ হিসাবে বাড়িতেও ঝালমুড়ি বানান কেউ কেউ। তবে যতই বাড়িতে বানানো হোক না কেন, রাস্তার দোকানের সেই স্বাদ ঘরের ঝালমুড়িতে কখনওই আসে না কেন জানেন? ঝালমুড়ির স্বাদ কেমন হবে, তা পুরোটাই নির্ভর করে মশলার উপর। জানেন, কী কী থাকে সেই মশলায়?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৮:৪৭
বাড়িতে কী ভাবে বানাবেন দোকানের মতো ঝালমুড়ি?

বাড়িতে কী ভাবে বানাবেন দোকানের মতো ঝালমুড়ি? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে ঝাড়গ্রামে প্রচারে ঝালমুড়ি চেখে দেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন রকম কর্মসূচির মাঝে ঝালমুড়ি সহযোগে ছোট্ট করে জনসংযোগ সেরে ফেলেন প্রধানমন্ত্রী— ‘মুড়ি পে চর্চা’। পরে সেই ঝালমুড়ি খাওয়ার ছবি সমাজমাধ্যমে পোস্ট হতেই নিমেষে ভাইরাল হয়ে যায়। বাঙালির সাধের ঝালমুড়িকে নিয়েই যেন বঙ্গ রাজনীতি তোলপাড় হয়ে ওঠে।

মোদীর সেই ‘ঝালমুড়ি পে চর্চা’-কে একাধিক বার কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেন গোটা বিষয়টি সাজানো। পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে এসে বার বার ঝালমুড়ির স্মৃতি উস্কে দেন মোদী। তৃণমূলকে তীব্র কটাক্ষ করেন তিনি। বলেন,‘‘আমি ঝালমুড়ি খেয়েছি, তবে ঝাল লেগেছে তৃণমূলের।’’ সেই সঙ্গে মোদী এ-ও জানিয়ে দেন, পশ্চিমবঙ্গে বিজেপি জিতলে সেই ‘বিজয়োৎসব’-এ ঝালমুড়িই বিতরণ করা হবে। বিজেপির বঙ্গজয়ের পর শুধু পশ্চিমবঙ্গেই নয়, সারা দেশেই বেড়ে গিয়েছে ঝালমুড়ির চাহিদা।

বাঙালিরা যে সব সময় রাস্তার ধারের দোকান থেকে ঝালমুড়ি কিনে খান, এমন নয়। চায়ের সঙ্গে ‘টা’ হিসাবে বাড়িতেও ঝালমুড়ি বানান কেউ কেউ। তবে যতই বাড়িতে বানানো হোক না কেন, রাস্তার দোকানের সেই স্বাদ ঘরের ঝলমুড়িতে কখনওই আসে না কেন জানেন? ঝালমুড়ির স্বাদ কেমন হবে, তা পুরোটাই নির্ভর করে মশলার উপর। জানেন, কী কী থাকে সেই মশলায়?

উপকরণ:

২ টেবিল চামচ জিরে

২ টেবিল চামচ ধনে

১ টেবিল চামচ গোটা গোলমরিচ

১ টেবিল চামচ লবঙ্গ

১ টেবিল চামচ মৌরি

১ টেবিল চামচ কালো সর্ষে

আধ চা চামচ জোয়ান

৮টি শুকনো লঙ্কা

প্রণালী:

সব উপকরণ একটি শুকনো তাওয়ায় ভাল করে মিশিয়ে সেঁকে নিন। এ বার মশলাগুলি মিক্সিতে ঘুরিয়ে মিহি করে গুঁড়িয়ে নিন। এ বার গুঁড়ো মশলায় ১ টেবিল চামচ বিটনুন মিশিয়ে নিন ভাল করে। কাচের শিশিতে ভরে রেখে দিন ঝালমুড়ির মশলা।

ঝালমুড়ির স্বাদ বৃদ্ধি করতে তাতে আমের আচারের তেল, কাঁচা আম আর নারকেলকুচি মেশাতে ভুলবেন না যেন।

Narendra Modi Mamata Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy