Advertisement
E-Paper

রাশিয়ার জীববিজ্ঞানী গ্রেফতার

যে ভয়ঙ্কর ভাবে নিকিতিন-কে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, তার ছবি বলে দেয় ওই দিন পুলিশের চেহারা। ছবিটি ভাইরাল হয়েছে।

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৯ ০০:৩৯
গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে মিখাইল নিকিতিন-কে।

গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে মিখাইল নিকিতিন-কে।

পুলিশের আদেশ অমান্য করেই স্লোগান দিচ্ছিলেন তিনি। সেই অপরাধে গ্রেফতার করা হল রাশিয়ার জীববিজ্ঞানী মিখাইল নিকিতিন-কে। তিনি আবার পপুলার সায়েন্স লেখকও বটে। গত ২৭ জুলাই এক প্রতিবাদে অংশ নিয়েছিলেন। স্বচ্ছ নির্বাচনের দাবিতে মস্কো সিটি ডুমা-য় চলছিল বিক্ষোভ প্রদর্শন। আসন্ন মস্কো শহরের ডুমা নির্বাচনে বিরোধীদের অংশ নিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। প্রতিবাদ সেই কারণেই। সেখান থেকেই গ্রেফতার করা হয় নিকিতিন-কে। কয়েক ঘণ্টা পর অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু মানবতাবাদীদের দাবি, প্রতিবাদে অংশ নেওয়া প্রায় ১৪০০ নাগরিককে আটক করা হয়েছিল। যে ভয়ঙ্কর ভাবে নিকিতিন-কে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, তার ছবি বলে দেয় ওই দিন পুলিশের চেহারা। ছবিটি ভাইরাল হয়েছে।

Police Russia Mikhail Nikitin

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy