Advertisement
E-Paper

মেসি ভাল না রোনাল্ডো? প্রশ্ন করা হল খোদ পর্তুগালের কোচকেই! কাকে এগিয়ে রাখছেন, জানালেন রবার্তো মার্তিনেজ়

তিনি পর্তুগালের কোচ। তাঁর নির্দেশ মেনেই খেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই রবার্তো মার্তিনেজ়কেই প্রশ্ন করা হল, লিয়োনেল মেসি ভাল না রোনাল্ডো? তবে মার্তিনেজ় প্রশ্নে অবাক হননি। নিজের মতো করে উত্তরও দিয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১৫:১০
football

কোচ মার্তিনেজ়কে জড়িয়ে ধরেছেন রোনাল্ডো। ছবি: রয়টার্স।

তিনি পর্তুগালের কোচ। তাঁর নির্দেশ মেনেই খেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই রবার্তো মার্তিনেজ়কেই প্রশ্ন করা হল, লিয়োনেল মেসি ভাল না রোনাল্ডো? তবে মার্তিনেজ় প্রশ্নে অবাক হননি। নিজের মতো করে উত্তরও দিয়েছেন।

মেসি ভাল না রোনাল্ডো, এ নিয়ে আলোচনা চলছে বহু দিন ধরেই। সাফল্যের বিচারে মেসি অবশ্য অনেকটাই এগিয়ে গিয়েছেন। যদিও রোনাল্ডোর ভক্তেরা তা মানতে রাজি নন। এ বারের বিশ্বকাপেও মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথ জমে গিয়েছে।

অস্ট্রিয়া ম্যাচের পর মার্তিনেজ়কে প্রশ্ন করা হয়েছিল মেসি-রোনাল্ডোর তুলনা নিয়ে। তিনি বলেন, “ওরা দু’জনেই ফুটবলকে বদলে দিয়েছে, উন্নত করেছে। ফুটবলকে এগিয়ে যেতে ওদের দু’জনের প্রতিদ্বন্দ্বিতা খুব দরকার। আমাদের অধিনায়ক ষষ্ঠ বিশ্বকাপে খেলছে। ও আদর্শ, এখন দলের অধিনায়ক।”

মার্তিনেজ় আরও বলেছেন, “জাতীয় দল বলতে ঠিক কী বোঝায়, তার আদর্শ উদাহরণ রোনাল্ডো। প্রতিটা অনুশীলনে ও নিজেকে উন্নত করতে চায়। সাজঘরে ওর ব্যক্তিত্ব চোখে পড়ার মতো। শৃঙ্খলা দেখলেও অবাক হতে হয়। কেন ও এত আগ্রাসী সেটা বুঝতে পারি।”

বিশ্বকাপে পর্তুগাল জেতার পর আত্মবিশ্বাসী মার্তিনেজ়। রোনাল্ডোর পাশাপাশি দলেরও প্রশংসা করেছেন। বলেছেন, “আমরা আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। বিশ্বকাপ খেলছি বলে বাইরে থেকে অনেক আওয়াজ আসবে, চাপ তৈরি করা হবে। এটা খেলারই অংশ। আমাদের মনোযোগ শুধুই দলে। বিশ্বকাপে আসার আগেই আমরা ঐক্যবদ্ধ হয়ে উঠেছি। দলের মধ্যে কোনও চিন্তা নেই। রোনাল্ডো বাকিদের কাছে অনুপ্রেরণা।”

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
সর্বশেষ
৭ মিনিট আগে
Cristiano Ronaldo Roberto Martínez Portugal Football

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy