Advertisement
E-Paper

জাতীয় রেকর্ড গড়ে সোনা আদ্রিয়ানের, ছাপিয়ে গেলেন বিশ্বরেকর্ডের স্কোরও

গত জানুয়ারিতে জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার থ্রি পজিশন ইভেন্টে বিশ্বরেকর্ড করেছিলেন আদ্রিয়ান কর্মকার। তাঁর বিশ্বরেকর্ড দু’সপ্তাহ আগে বিশ্বচ্যাম্পিয়নশিপে ভেঙে দেন কাজ়াখস্তানের এক শুটার।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ২১:০০
Picture of Sports

পদক গলায় আদ্রিয়ান কর্মকার (মাঝে)। ছবি: সংগৃহীত।

নতুন জাতীয় রেকর্ড গড়ে সোনা জিতলেন বাংলার শুটার আদ্রিয়ান কর্মকার। ভোপালে কুমার সুরেন্দ্র সিংহ চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার থ্রি পজিশন ইভেন্টে কীর্তি গড়েছেন আদ্রিয়ান। ছাপিয়ে গিয়েছেন বিশ্বরেকর্ডের স্কোরও।

গত জানুয়ারিতে জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপে এই ইভেন্টে বিশ্বরেকর্ড করেছিলেন আদ্রিয়ান। তাঁর বিশ্বরেকর্ড দু’সপ্তাহ আগে কায়রোতে আয়োজিত জুনিয়র বিশ্বচ্যাম্পিয়নশিপে ভেঙে দেন কাজ়াখস্তানের এক শুটার। সে কথা মাথায় রেখেই জাতীয় স্তরের প্রতিযোগিতায় নামে আদ্রিয়ান। বাবা প্রাক্তন অলিম্পিয়ান জয়দীপ কর্মকার ছেলেকে বিশ্বরেকর্ড হাতছাড়া হওয়ার কথা বলে তাতিয়ে ছিলেন। আদ্রিয়ানও চ্যালেঞ্জ নেন। এই প্রতিযোগিতার স্কোর বিশ্বরেকর্ডের স্বীকৃতি না পেলেও চেষ্টার ত্রুটি রাখেনি আদ্রিয়ান। জুনিয়র বিভাগে যোগ্যতা অর্জন পর্বে ৩৬০.২ স্কোর করে জাতীয় রেকর্ড গড়ে ফাইনালে ওঠে। যা বর্তমান বিশ্বরেকর্ডের চেয়ে ৪.৬ পয়েন্ট বেশি। পরে ফাইনালেও সোনা জিতেছেন আদ্রিয়ান।

প্রতিযোগিতায় সিনিয়র বিভাগে ৫০ মিটার থ্রি পজিশন ইভেন্টে সোনা জিতেছেন প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করা স্বপ্নিল কুসালে। আদ্রিয়ান তাঁর চেয়েও বেশি স্কোর করেছেন। প্রতিযোগিতা থেকে বাংলাকে এনে দিয়েছেন প্রথম সোনা।

Shooting Adriyan Karmakar shooter gold medal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy