Advertisement
E-Paper

Women Cricket: নেমারের দেশের সামনে উড়ে গেল মেসির দেশ, ব্রাজিলের বিরুদ্ধে ১২ রানে শেষ আর্জেন্টিনা

মহিলাদের টি২০ বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচ ছিল ব্রাজিলে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২১ ১৯:৫৩
নেমার ও মেসি

নেমার ও মেসি ফাইল চিত্র

ফুটবল মাঠের দ্বৈরথ এবার ক্রিকেটে। এতদিন নেমার ও লিয়োনেল মেসির যুদ্ধ ফুটবল মাঠে দেখেছিলেন ক্রীড়াপ্রেমীরা। এবার ক্রিকেটেও শুরু হল ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই। তবে এই ম্যাচে লজ্জার হার স্বীকার করতে হল মেসির দেশের মেয়েদের। ব্রাজিলের মেয়েদের বিরুদ্ধে মাত্র ১২ রানেই অলআউট হয়ে গেল তাঁরা। মহিলাদের টি২০ বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচ ছিল ব্রাজিলে

টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ব্রাজিল অধিনায়ক রবার্ত আভেরি। ব্যাট করতে নেমে বিরাট বিপর্যয়ের মুখে পড়ে আর্জেন্টিনা। কোনও ব্যাটারই ২ রানের বেশি করতে পারেননি। অতিরিক্ত তিন রান দেন ব্রাজিল বোলাররা। এই তিন রানের সৌজন্যে দু’অঙ্কের রানে পৌঁছন আর্জেন্টিনার মহিলারা।

জবাবে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছয় ব্রাজিলের মেয়েরা। দু’টি ম্যাচের দু’টিতেই হেরেছে আর্জেন্টিনা। গ্রুপের শীর্ষে রয়েছেন আমেরিকার মহিলারা। দু’টি ম্যাচেই জিতেছেন তাঁরা। দুই নম্বরে রয়েছে কানাডার মহিলা দল।

Neymar jr Lionel Messi Argentina Vs Brazil Argentina Brazil
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy