Advertisement
E-Paper

বিশ্ব টেস্ট ফাইনালে কোহলীরা জিতবেন বলায় সমালোচিত, এখন ঢোক গিলছেন টিম পেন

ম্যাচের আগে তিনি বলেছিলেন, অনায়াসে জিতবে ভারত।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ জুন ২০২১ ১৯:১৪
টিম পেন।

টিম পেন। ফাইল ছবি

ম্যাচের আগে তিনি বলেছিলেন, অনায়াসে জিতবে ভারত। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হয়ে যাওয়ার পর পিছু হটলেন টিম পেন। অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক মেনে নিলেন, আগেভাগে ভারতকে এতটা এগিয়ে রেখে ভুল করেছিলেন।

ফাইনালের আগে পেন বলেছিলেন, কেন উইলিয়ামসনের দলকে সহজেই হারিয়ে দেবেন বিরাট কোহলীরা। কিন্তু নিউজিল্যান্ড জেতার পর থেকেই সমর্থকদের বিষোদগারের শিকার হতে থাকেন পেন। এরপর এক রেডিও শোয়ে পেন বলেছেন, “আমরা সবাই ভুল ভেবেছিলাম। কিউই সমর্থকরাও সেটা আমাকে ভাল করে বুঝিয়ে দিয়েছেন। তাই বাধ্য হয়েই আমাকে ঢোক গিলতে হল। নিউজিল্যান্ড দারুণ খেলেছে। ওদের খেলা দেখেও ভাল লেগেছে।”

যে ভাবে নিউজিল্যান্ড দাপট দেখিয়ে জিতেছে, তাতে মুগ্ধ পেন। বলেছেন, “এত ছোট একটা দেশের পক্ষে এটা দারুণ কৃতিত্ব। আমি নিজে তাসমানিয়ার মতো ছোট একটা জায়গা থেকে উঠে আসা ছেলে। সব সময় নিজেদের ক্ষমতার থেকেও ভাল খেলার চেষ্টা করি আমরা। তাই কিউইরা যা করেছে, তার জন্য ওদের শ্রদ্ধা।”

BCCI Virat Kohli ICC kane williamson tim paine ICC World Test Championship
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy