Advertisement
E-Paper

অস্ট্রেলিয়ান ওপেন থেকে শুরুতেই ছিটকে গেলেন সুমিত নাগাল

অঘটন ঘটেছে মহিলাদের সিঙ্গলসে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২১ ২০:৫৭
প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন সুমিত।

প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন সুমিত। ফাইল চিত্র

পারলেন না সুমিত নাগাল। অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন এই ভারতীয়। লিথুয়ানিয়ার রিকার্ডাস বেরানকিসের কাছে হারলেন ২-৬, ৫-৭, ৩-৬ গেমে। সুমিত ২ ঘণ্টা ১০ মিনিটের লড়াইয়ে স্ট্রেট সেটে উড়ে যান।

অঘটন ঘটেছে মহিলাদের সিঙ্গলসে। দুই বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন দ্বাদশ বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কা স্ট্রেট সেটে ৫-৭, ৪-৬ গমে হেরে যান অবাছাই আমেরিকার জেসিকা পেগুলার কাছে। বাকি বাছাইরা দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। চতুর্থ বাছাই সোফিয়া কেনিন ৭-৫, ৬-৪ গেমে হারান ম্যাডিসন ইংলিসের কাছে। পঞ্চম বাছাই এলিনা শিতোলিনা ৬-৩, ৭-৬ (৭-৫) গেমে হারান মারি বউজকোভাকে। শীর্ষ বাছাই অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি ৬-০, ৬-০ গেমে উড়িয়ে দেন মন্টিনেগ্রোর ডাঙ্কা কোভিনিচকে।

পুরুষদের সিঙ্গলসে এগোলেন রাফায়েল নাদাল, দানিল মে়ডভেডেভ, মাতেয়ো বেরেতিনি। দ্বিতীয় বাছাই নাদাল ৬-৩, ৬-৪, ৬-১ গেমে হারান লাসলো দিয়েরেকে। চতুর্থ বাছাই মেডভেডেভ ৬-২, ৬-২, ৬-৪ গেমে হারান ভাসেক পসপিসিলকে।

Sumit Nagal australian open
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy