Advertisement
E-Paper

ব্যালকনিতে দাঁড়িয়েই ৯ বছরের খুদের সঙ্গে আড্ডা জ়োকোভিচের

আভার মা মারিয়াও জ়োকোভিচের সমর্থক। তিনি জানিয়েছেন, প্রিয় তারকার দেখা পেয়ে প্রায় কেঁদেই ফেলেছিল মেয়ে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২১ ১৫:৩৯
হোটেলের ব্যালকনিতে জ়োকোভিচ। ছবি টুইটার

হোটেলের ব্যালকনিতে জ়োকোভিচ। ছবি টুইটার

গত দু’দিন ধরে অনেক ভাবে নিজের প্রিয় তারকাকে দেখার চেষ্টা করছিল ৯ বছরের আভা মোউচাকার। কিন্তু কিছুতেই দেখা মিলছিল না। অবশেষে স্বপ্ন পূরণ। হোটেলের ব্যালকনি থেকে দেখা দিলেন নোভাক জ়োকোভিচ। দু’জনের মধ্যে কিছুক্ষণ কথাও হল।

অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে আসা টেনিস খেলোয়াড়দের বেশিরভাগই রয়েছেন মেলবোর্নে। কিন্তু জ়োকোভিচ, রাফায়েল নাদাল-সহ শীর্ষস্থানীয় তারকারা অ্যাডিলেডের হোটেলে কোয়রান্টিনে রয়েছেন। ঘর ছেড়ে বেরনোর উপায় নেই। তাই হোটেলের ব্যালকনিই তাঁদের অন্যতম ভরসা।

সেটা আন্দাজ করেই প্রিয় তারকার দেখা পাওয়ার জন্যে চেষ্টা চালাচ্ছিল আভা। সঙ্গে ছিল তারকার প্রিয় টেনিস র‌্যাকেট। রবিবার যা সফল হয়। ব্যালকনিতে দাঁড়িয়ে জ়োকোভিচ তাকে জিজ্ঞাসা করেন এবারের টুর্নামেন্ট কে জিততে পারে? আভা এক মুহূর্তও না ভেবে উত্তর দেয়, “তুমি”। জকোভিচের উত্তর, “দারুণ। তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভাল লাগল। তোমার হাতের র‌্যাকেটটাও আমার খুব পছন্দ হয়েছে।”

এরপরেই জ়োকোভিচ আভাকে তাঁর প্রিয় শট জিজ্ঞাসা করেন। আভার উত্তর, “ফোরহ্যান্ড”। কোন সারফেসে খেলা বেশি পছন্দের, তার উত্তরে আভা জানায়, “হার্ড কোর্ট।”। জ়োকোভিচ জিজ্ঞাসা করেন, “তুমি কি একদিন অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে চাও?” প্রত্যাশিত ভাবেই উত্তর ছিল ইতিবাচক। এরপরেই আভাকে শুভেচ্ছা জানিয়ে ঘরে ঢুকে যান সার্বিয়ান তারকা।

আভার মা মারিয়াও জ়োকোভিচের সমর্থক। তিনি জানিয়েছেন, প্রিয় তারকার দেখা পেয়ে প্রায় কেঁদেই ফেলেছিল মেয়ে।

novak djokovic Tennis rafael nadal australian open
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy