রেহান আহমেদ ও উইল জ্যাকস পাকিস্তানের ক্রিকেটারদের মুখে হাসি ফেরালেন। রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের ইনিংসের ১৭ ওভারের পরেও মনে হচ্ছিল, নিউ জ়িল্যান্ডের সেমিফাইনালে ওঠা সময়ের অপেক্ষা। কিন্তু গ্লেন ফিলিপ্সের এক ওভারে ২২ রান করলেন ইংল্যান্ডের দুই ব্যাটার। সেখানেই খেলা ঘুরে গেল। নিউ জ়িল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ড। সুপার এইটের তিন ম্যাচই জিতল তারা। আগেই বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গিয়েছে ইংল্যান্ড। নিউ জ়িল্যান্ড এই ম্যাচে ইংল্যান্ডকে হারালেই সেমিফাইনালে উঠে যেত। সুযোগ পেয়েও পারল না তারা। ফলে পাকিস্তানের সেমিফাইনালের আশা এখনও রইল।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউ জ়িল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। আগের ম্যাচেও প্রথমে ব্যাট করে জিতেছিল নিউ জ়িল্যান্ড। ফলে সেই সিদ্ধান্ত থেকে সরেনি তারা। ওপেনিং জুটি শুরুও ভাল করে। টিম সেইফার্ট ২৫ বলে ৩৫ ও ফিন অ্যালেন ১৯ বলে ২৯ রান করেন। তবে তিন নম্বরে নেমে রাচিন রবীন্দ্র এই ম্যাচে রান পাননি (১১)।
গ্লেন ফিলিপ্সকে ব্যাট হাতে ভাল দেখায়। ২৮ বলে ৩৯ রান করেন তিনি। তবে শেষ দিকে নিউ জ়িল্যান্ড পর পর উইকেট হারাতে থাকে। আগের ম্যাচে ব্যাট হাতে নিউ জ়িল্যান্ডকে খেলায় ফিরিয়েছিলেন স্যান্টনার ও কোল ম্যাকঞ্চি। কিন্তু এই ম্যাচে পারেননি তাঁরা। ফলে একটা সময়ে যেখানে মনে হচ্ছিল, ১৮০ রান করবে নিউ জ়িল্যান্ড সেখানে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান করে। ইংল্যান্ডের তিন স্পিনার আদিল রশিদ, রেহান আহমেদ ও উইল জ্যাকস ২ করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের শুরুটা ভাল হয়নি। দুই ওপেনারই রান পাননি। ফিল সল্ট ২ ও জস বাটলার শূন্য রানে আউট হন। আরও এক বার ইনিংস সামলান হ্যারি ব্রুক। তাঁকে সঙ্গ দেন জেকব বেথেল। কিন্তু এই ম্যাচে ব্রুক বড় ইনিংস খেলতে পারেননি। ২৬ রানে আউট হন। বেথেল করেন ২১ রান।
আরও পড়ুন:
গত ম্যাচের পর এই ম্যাচেও বল হাতে নজর কাড়লেন রাচিন। চার ওভাবে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। টম ব্যান্টন (৩৩) ও স্যাম কারেনের (২৪) গুরুত্বপূর্ণ উইকেট নেন রাচিন। এই জুটি ফেরার পর মনে হচ্ছিল, ইংল্যান্ড আর পারবে না। কিন্তু উইল জ্যাকস আরও এক বার দেখালেন, তিনি এই দলে কতটা গুরুত্বপূর্ণ। ১৮ বলে ৩২ রানের ইনিংস খেললেন। তাঁকে সঙ্গ দিলেন রেহান। সাত বলে ১৯ রান করলেন তিনি।
১৮তম ওভারে ফিলিপ্সের হাতে বল তুলে দেন স্যান্টনার। সেখানেই ভুল করেন তিনি। সেই ওভারে দু’টি ছক্কা ও দু’টি চার দেন ফিলিপ্স। খেলা ঘুরে যায়। পরের ওভারে রান দেন স্যান্টনারও। শেষ ছয় বলে জিততে ইংল্যান্ডের দরকার ছিল ৫ রান। তিন বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় ইংল্যান্ড।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের
-
এক জনের একটা পারফরম্যান্সই দলের মেজাজ বদলে দেয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব কার, জানালেন গম্ভীর