Advertisement
E-Paper

লকডাউনে সেরেছিলেন বাগদান পর্ব, এ বার বিয়ে করতে চলেছেন জ্বালা গাট্টা

বহু দিন ধরেই সম্পর্কে রয়েছেন জ্বালা এবং বিষ্ণু।

শেষ আপডেট: ২২ মার্চ ২০২১ ১৯:৩৩
জ্বালা গাট্টার সঙ্গে বিষ্ণু বিশাল।

জ্বালা গাট্টার সঙ্গে বিষ্ণু বিশাল। ছবি: টুইটার থেকে

ব্যাডমিন্টন তারকা জ্বালা গাট্টা বাগদান সেরেছিলেন সেপ্টেম্বরে। খুব শীঘ্রই বিয়েও সেরে ফেলবেন তিনি। এমনই জানাচ্ছেন তাঁর সঙ্গী অভিনেতা বিষ্ণু বিশাল। ৭ সেপ্টেম্বর জ্বালার জন্মদিনেই তাঁর হাতে আংটি পরিয়ে দিয়েছিলেন বিষ্ণু। তিনিই জানালেন এ বার বিয়ের কথা ভাবছেন তাঁরা। তবে তারিখ এখনও জানাননি তিনি।

বিষ্ণু ব্যস্ত ছিলেন তেলুগু ছবি ‘অরণ্য’-র শ্যুটিংয়ে। সেখানে মাহুতের চরিত্রে অভিনয় করছেন তিনি। সেই ছবির শুটিংয়ের সময় জ্বালাও তাঁর সঙ্গে ছিলেন বলে জানিয়েছেন বিষ্ণু। ছবির প্রচারের সময় সংবাদ মাধ্যমকে বিষ্ণু বলেন, “আমরা খুব শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছি, জামাই হতে চলেছি আমি। খুব খুশি। তাড়াতাড়ি তারিখটাও জানিয়ে দেব।”

বহু দিন ধরেই সম্পর্কে রয়েছেন জ্বালা এবং বিষ্ণু। নেটমাধ্যমে তার প্রকাশ দেখা গিয়েছে মাঝে মধ্যেই। ২০০৫ সালে ব্যাডমিন্টন খেলোয়াড় চেতন আনন্দকে বিয়ে করেছিলেন জ্বালা। তবে সেই সম্পর্ক ভেঙে যায় ২০১১ সালে। বিষ্ণু বিয়ে করেছিলেন রাজীনি নটরাজকে। কলিউডের এই পরিচালকের সঙ্গে বিষ্ণুর সম্পর্ক ছিল ২০১০ থেকে ২০১৮ পর্যন্ত। ফের বৈবাহিক সম্পর্কে জড়াতে চলেছেন জ্বালা এবং বিষ্ণু।

badminton Jwala Gutta Vishnu Vishal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy