Advertisement
E-Paper

Barcelona: মেসির বার্সায় ক্রিকেট পিচ, ব্যাটে বলে এ বার নজর কাড়তে পারে বার্সেলোনাও

১৮৪টি প্রস্তাবের মধ্যে প্রথম স্থানে ছিল ক্রিকেট পিচ। ১০ কোটি ৪৩ লক্ষ টাকা খরচ করা হবে এই প্রস্তাবের পিছনে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২১ ১০:৪৮
স্পেনের শহর বার্সেলোনায় তৈরি হতে চলেছে প্রথম ক্রিকেট মাঠ।

স্পেনের শহর বার্সেলোনায় তৈরি হতে চলেছে প্রথম ক্রিকেট মাঠ। —প্রতীকী চিত্র

বার্সেলোনা বলতেই মনে আসে লিয়োনেল মেসির পায়ে বল পড়লেই হাজার হাজার সমর্থকের উল্লাস। সেই শহরই এ বার হয়তো গলা ফাটাবে উইকেট পড়লে বা বল বাউন্ডারি পার করলে। স্পেনের শহর বার্সেলোনায় তৈরি হতে চলেছে প্রথম ক্রিকেট মাঠ।

বার্সেলোনা সিটি হলের পক্ষ থেকে সাধারণ মানুষকে জিজ্ঞেস করা হয় ২৬০ কোটি ৮৬ লক্ষ টাকা কী ভাবে ব্যবহার করা যেতে পারে। ১৮৪টি প্রস্তাবের মধ্যে প্রথম স্থানে ছিল ক্রিকেট পিচ। ১০ কোটি ৪৩ লক্ষ টাকা খরচ করা হবে এই প্রস্তাবের পিছনে।

স্পেনে ক্রিকেট বেশ অপরচিত একটি খেলা। সেখানে ক্রিকেট পিচ তৈরির প্রস্তাবে সায় দেওয়ার পিছনে রয়েছেন বেশ কিছু ভারতীয় এবং পাকিস্তানি। স্পেনে প্রচুর সংখ্যক ভারতীয় এবং পাকিস্তানি মানুষের বাস। কাজের সূত্রে বা পড়াশোনার কারণে সেই দেশে থাকেন অনেকে। তাঁরা মুখে মুখে প্রচার করতে থাকেন, মানুষকে বোঝাতে শুরু করেন ক্রিকেট পিচের জন্য।

স্পেনের এক মহিলা ক্রিকেটার নাদিয়া মুস্তাফা বলেন, “স্বপ্ন সত্যি হল। আমাদের পরিশ্রম সার্থক হল। মানুষকে বোঝাতে পেরেছি আমরা। আমাদের নিজেদের ক্রিকেট পিচ থাকবে এ বার।” মূলত মহিলা দলের সমর্থনেই এই ক্রিকেট পিচ তৈরির প্রস্তাবে শিলমোহর পড়ল।

এত দিন কোনও গাড়ি রাখার জায়গা ফাঁকা থাকলে বা সাধারণ কোনও মাঠে ক্রিকেট খেলা হত। বার্সেলোনায় প্রায় ৪০০ জন ক্রিকেটারকে নিয়ে ২৫টি মহিলা এবং পুরুষ দল আছে। তাঁদের জন্য শুধু পিচ নয়, তৈরি করা হবে সাজঘর, আলোর স্তম্ভও। এক থেকে দেড় বছরের মধ্যেই সব কিছু তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

barcelona
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy