বিশ্বকাপে ইরানের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে তাকে ফুটবলের কালো সময় বলে উল্লেখ করেছেন ইরানের এক ফুটবল কর্তা। তাঁর অভিযোগ, পদে পদে ইরানকে হেনস্থা করা হচ্ছে। ফিফার উচিত বিষয়টি দেখা। এই ধরনের ঘটনা ঘটতে থাকলে তা ফুটবলের জন্য ভাল বিজ্ঞাপন হবে না বলেই মনে করেন তিনি।
ইরানের ফুটবল ফেডারেশলের সেক্রেটারি জেনারেল হেদায়াত মোমবেইনি জানিয়েছেন, ফিফার নিয়ম ভাঙা হচ্ছে। তিনি বলেন, “বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা। তার কিছু নিয়ম থাকে। কিন্তু যে ভাবে আমাদের ক্ষেত্রে বার বার নিয়ম ভাঙা হচ্ছে, তা নানা প্রশ্ন তুলে দিচ্ছে।”
মেক্সিকোয় ইরানের শিবিরে রয়েছেন হেদায়াত। সেখানে বসে সাংবাদিকদের তিনি বলেন, “পদে পদে আমাদের হেনস্থা করা হচ্ছে। আমার মতে, এটা বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে কালো সময়। ফিফার উচিত বিষয়টা দেখা। এটা যেন উদাহরণ হয়ে না দাঁড়ায়।”
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
রবিবার বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচ ইরানের। স্থানীয় সময় দুপুরে খেলা থাকায় ইরান চেয়েছিল ম্যাচের দু’দিন আগে আমেরিকায় যেতে। বেলজিয়াম শুক্রবার ক্যালিফর্নিয়ায় পৌঁছে যাবে। ইরানও সেই অনুরোধ করেছিল। কিন্তু তাদের দাবি, সেই অনুরোধ মানা হয়নি। খেলার আগের দিন ছাড়া তারা আমেরিকায় ঢুকতে পারবে না।
আরও পড়ুন:
হোয়াইট হাউস ফিফা টাস্ক ফোর্সের এগজ়িকিউটিভ ডিরেক্টর অ্যান্ড্রু জিউলিয়ানি বলেছেন, “বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ইরানকে জানিয়ে দেওয়া হয়েছিল, ম্যাচের এক দিন আগেই তারা আমেরিকায় ঢুকতে পারবে। সেই নিয়মই চলবে। তাতে কোনও বদল হবে না।” অ্যান্ড্রুর কথা মানতে নারাজ হেদায়াত। তিনি বলেন, “নিয়ম সকলের জন্য সমান হওয়া উচিত। নিয়ম সকলের মেনে চলা উচিত। ফিফা এই নিয়ম বানিয়েছে। কোনও আয়োজক দেশ তা ভাঙতে পারে না।”
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
মেক্সিকো থেকে আমেরিকায় খেলতে যেতে বিমানে বেশ কয়েক ঘণ্টা যাত্রা করতে হচ্ছে ইরানের ফুটবলারদের। ফলে ম্যাচের আগে ক্লান্তি থাকছে ফুটবলারদের। আবার খেলা শেষে দু’ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়তে হচ্ছে তাঁদের। ফলে বিশ্রামের সময় পাচ্ছেন না ফুটবলারেরা। এই বিষয় নিয়ে আগেও অভিযোগ করেছে ইরান। কিন্তু তার পরেও কোনও বদল হচ্ছে না। ফলে বার বার আমেরিকাকে নিশানা করছে ইরান।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১৫:১১
রবিবার বিশেষ ব্যাজ এবং জার্সি পরে জাপান-টিউনিশিয়া ম্যাচ খেলাবেন রোমানিয়ার রেফারি কোভাচ, কোন স্বীকৃতি দিল ফিফা? -
১২:২০
৫ ঘণ্টায় ভাঙল দ্রুততম গোলের নজির, বিশ্বকাপ থেকে ছিটকে গেল দু’দেশ, জয় ব্রাজ়িলের, নকআউটে আমেরিকা -
১১:১৬
আদর্শ নেমার, তা-ও মেসিকে সর্বকালের সেরা ফুটবলার বাছলেন ইয়ামাল! কারণও ব্যাখ্যা করলেন ১৮ বছরের স্প্যানিশ তারকা -
০৯:৩২
মেসিকে নিয়ে বিতর্ক থামছে না! কেন লাল কার্ড নয়? ফিফার কাছে নালিশ আলজেরিয়ার, সরব অন্য কোচেরাও -
০৮:০১
ভিনিসিয়াস ম্যাজিকে বিশ্বকাপে চেনা ব্রাজ়িল, হাইতিকে ৩ গোল দিয়ে প্রথম জয়, উদ্বেগ বাড়াল সুযোগ নষ্ট আর রাফিনহার চোট