Advertisement
E-Paper

ফুটবল ফেডারেশন অফ ভারত! হঠাৎই নাম বদলের আবেদন জাতীয় ফুটবল সংস্থার, ভারতীয় বংশোদ্ভূতদের জন্য নতুন ভাবনা

পরের বছর ঘরোয়া লিগ কী ভাবে শুরু হবে তার কোনও দিশা নেই। আচমকাই জাতীয় ফুটবল সংস্থার নাম বদল করতে চাইলেন কর্তারা। শনিবার বিশেষ সাধারণ সভার বৈঠকে ঠিক হয়েছে, নতুন সংস্থার নাম হবে ফুটবল ফেডারেশন অফ ভারত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ২২:৩১
sports

ভারতীয় ফুটবলের সদর দফতর। ছবি: সংগৃহীত।

পরের বছর ঘরোয়া লিগ কী ভাবে শুরু হবে তার কোনও দিশা নেই। আচমকাই জাতীয় ফুটবল সংস্থার নাম বদল করতে চাইলেন কর্তারা। শনিবার বিশেষ সাধারণ সভার বৈঠকে ঠিক হয়েছে, নতুন সংস্থার নাম হবে ফুটবল ফেডারেশন অফ ভারত।

জাতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, ক্রীড়ামন্ত্রকে নাম বদলের অনুরোধ পাঠানো হয়েছে। অনুমতি মিললে ফিফা-সহ অন্যান্য সংস্থায় বিষয়টি জানিয়ে দেওয়া হবে। তিনি বলেন, “আমরা এই প্রস্তাব মন্ত্রককে পাঠাচ্ছি। আজ থেকে প্রক্রিয়া শুরু হল। মন্ত্রক অনুমতি না দিলে বা অন্য মতামত থাকলে কোনও প্রশ্ন নেই। অনুমতি মিললে আমরা জেনারেল বডির বৈঠকে নাম বদল চূড়ান্ত করব। এর পর ফিফাকে জানানো হবে। অনেক অনুমোদন লাগবে।” তিনি তুলে ধরেছেন তুরস্ক থেকে তুর্কিয়ে এবং চেক প্রজাতন্ত্র থেকে চেকিয়ার নাম বদলের উদাহরণ।

এ দিন ঠিক হয়েছে, ফেডারেশনের অধীনে আয়োজিত ম্যাচে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-র পাশাপাশি ‘বন্দে মাতরম’ও গাওয়া হবে। পাশাপাশি, আইএসএলের ক্লাবগুলি প্রথম একাদশে তিন জন বিদেশির পাশাপাশি এক জন ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় নামাতে পারবে। প্রস্তাব দেওয়া হয়েছে পুরো ম্যাচ অন্তত একজন ভারতীয় স্ট্রাইকারকে খেলানোরও। এ দিন সংশোধিত সংবিধান চালু করে দেওয়া হয়েছে।

All India Football Federation AIFF Kalyan Chaubey
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy