কঙ্গোর কাছে প্রথম ম্যাচে আটকে যেতেই নিজের দেশের সংবাদমাধ্যম কঠোর সমালোচনা করেছিল তাঁর। সেই সংবাদমাধ্যমের উপরে রেগে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। উজ়বেকিস্তান ম্যাচের আগে অনুশীলনে সময়ের আগেই সংবাদমাধ্যমকে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিলেন তিনি। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পরে সমাজমাধ্যমে একটি বার্তা দিয়েছেন ক্রিশ্চিয়ানো।
শুক্রবার অনুশীলনের পর প্রথম জলপানের বিরতির সময় সংবাদমাধ্যমের স্ট্যান্ডের দিকে তাকান রোনাল্ডো। এর পর হাতের ইশারায় বোঝান, সময় হয়ে গিয়েছে। এ বার চলে যেতে হবে। পর্তুগিজ সাংবাদিকেরা ক্ষুব্ধ। তাঁদের দাবি, মাঠ ছেড়ে চলে যেতে বলতে পারেন ফিফা বা পর্তুগালের কর্তারা। রোনাল্ডো বলার কেউ নন।
অনেকের ধারণা, পর্তুগালের সংবাদমাধ্যমের সমালোচনার কারণেই এই আচরণ করেছেন রোনাল্ডো। কঙ্গো ম্যাচের পর পর্তুগিজ সংবাদপত্র ‘আ বোলা’ লিখেছিল, রোনাল্ডোর বিদায়ের সময় আসন্ন। বিভিন্ন ভাবে সমালোচনা করা হয়েছিল রোনাল্ডোর। ছাড়া হয়নি দলকেও। কোচ রবার্তো মার্তিনেজ়কে পরামর্শ দেওয়া হয়েছিল, অতীতের কথা মাথায় রেখে দল বদলানোর। সংবাদপত্রের বিশেষজ্ঞ কেভিন প্রিন্স বোয়েতাং বলেছিলেন, দলের ভালর জন্য রোনাল্ডোর উচিত নিজে থেকেই সরে যাওয়া।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরও চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছিল রোনাল্ডোকে। ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ শিরোনাম করেছিল, ‘দশ জন পুরুষ এবং একটা মূর্তি’। তারা লিখেছিল, রোনাল্ডোর অহঙ্কারের জন্য আরও একটা বিশ্বকাপ হাতছাড়া হতে চলেছে পর্তুগালের। রোনাল্ডোর আগের মতো গতি নেই। ‘দ্য টেলিগ্রাফ’ লিখেছিল, “যে দিন মেসি বোঝালেন কেন তাঁকে আর্জেন্টিনা দলের এখনও দরকার, সে দিনই পর্তুগাল বোঝাল কেন রোনাল্ডোকে তাদের আর দরকার নেই।”
আরও পড়ুন:
এ দিকে, অনুশীলনের পর দলের সকলের সঙ্গে ছবি পোস্ট করেন রোনাল্ডো। লেখেন, ‘সকলে ঐক্যবদ্ধ’। অর্থাৎ দলে যে কোনও ভাঙন নেই, সেটাই স্পষ্ট হয়েছে তাঁর পোস্টে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১৫:১১
রবিবার বিশেষ ব্যাজ এবং জার্সি পরে জাপান-টিউনিশিয়া ম্যাচ খেলাবেন রোমানিয়ার রেফারি কোভাচ, কোন স্বীকৃতি দিল ফিফা? -
১২:২০
৫ ঘণ্টায় ভাঙল দ্রুততম গোলের নজির, বিশ্বকাপ থেকে ছিটকে গেল দু’দেশ, জয় ব্রাজ়িলের, নকআউটে আমেরিকা -
১১:১৬
আদর্শ নেমার, তা-ও মেসিকে সর্বকালের সেরা ফুটবলার বাছলেন ইয়ামাল! কারণও ব্যাখ্যা করলেন ১৮ বছরের স্প্যানিশ তারকা -
০৯:৩২
মেসিকে নিয়ে বিতর্ক থামছে না! কেন লাল কার্ড নয়? ফিফার কাছে নালিশ আলজেরিয়ার, সরব অন্য কোচেরাও -
০৮:০১
ভিনিসিয়াস ম্যাজিকে বিশ্বকাপে চেনা ব্রাজ়িল, হাইতিকে ৩ গোল দিয়ে প্রথম জয়, উদ্বেগ বাড়াল সুযোগ নষ্ট আর রাফিনহার চোট