কর্নাটক ক্রিকেট সংস্থার আমন্ত্রণী টুর্নামেন্টের ফাইনালে প্রথম ইনিংসে এগিয়ে বাংলা। আয়োজক কর্নাটককে প্রথম ইনিংসে ১৩০ অল আউট করে বাংলা ২০৯ তোলে। সারা টুর্নামেন্টে না খেলার পর ফাইনালে নামা অশোক দিন্দা ও তরুণ পেসার ইশাণ পোড়েল তিনটি করে উইকেট নিয়ে বিপক্ষের ইনিংসে ধস নামান। হাতে চোট পাওয়া মনোজ তিওয়ারির বদলে অধিনায়কত্ব করা প্রজ্ঞান ওঝা দুটো উইকেট নেন। জবাবে বাংলার ওপেনার প্রসেনজিৎ দাসের ৭৪-এর উপর ভর করে বাংলা ২০৯ তোলে। দ্বিতীয় ইনিংসে কর্নাটক ৫২-০।