বিশ্ব টেবল টেনিসের দলগত চ্যাম্পিয়নশিপে ভারতের পুরুষ ও মেয়েদের দল মূল পর্বে পৌঁছেছে। মেয়েরা ৩-০ হারিয়েছে রোয়ান্ডাকে এবং পুরুষ দল একই ব্যবধানে জিতেছে গুয়াতেমালার বিরুদ্ধে।
মেয়েদের বিভাগে অলিম্পিয়ান এবং বিশ্বের ৪৮ নম্বর মণিকা বাত্রা প্রথম ম্যাচে ৩-০ (১১-৩, ১১-৩ এবং ১১-৩) হারান চনতল হিরওয়াকে। দ্বিতীয় ম্যাচে দাপট দেখান দিয়া চিতালেও। তাঁর কাছে ৩-০ (১১-২, ১১-১, ১১-৩) পরাস্ত হন এলভিন তুমুকুন্ডে। তৃতীয় ম্যাচে প্রথম বারের জন্য প্রতিযোগিতায় নামে বাংলার ১৬ বছরের কিশোরী সিন্ড্রেলা দাস। ১১-২, ১১-৬, ১১-২ ফলে সিন্ড্রেলার কাছে পরাজিত হন এমবাবাজ়ি। পুরুষদের দলে জিতেছেন জি সাথিয়ান, মানব ঠক্কর এবং পায়াস জৈন। কোচ সৌরভ চক্রবর্তীর কথায়, “এই ছন্দ মূল পর্বেও ধরে রাখতে হবে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)