Advertisement
E-Paper

টুকরো খবর

নেপথ্যে জুনেইদ খান (২-২৬) ও ইয়াসির শাহ (২-১৫)-র আঁটোসাঁটো বোলিং। তার জেরেই পাকিস্তানের বিরুদ্ধে দেশের মাটিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেই মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। ফলো অন এড়াতে তাদের দরকার আরও ২৫১ রান। পাকিস্তানের ৫৫৭ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ১০৭ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে মুশফিকুর রহিমের টিম।

শেষ আপডেট: ০৮ মে ২০১৫ ০৩:৪৩

এ বার চাপে বাংলাদেশ

সংবাদ সংস্থা • মিরপুর

নেপথ্যে জুনেইদ খান (২-২৬) ও ইয়াসির শাহ (২-১৫)-র আঁটোসাঁটো বোলিং। তার জেরেই পাকিস্তানের বিরুদ্ধে দেশের মাটিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেই মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। ফলো অন এড়াতে তাদের দরকার আরও ২৫১ রান। পাকিস্তানের ৫৫৭ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ১০৭ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে মুশফিকুর রহিমের টিম। প্রথম দিনের ৩২৩-৩ থেকে শুরু করে দ্বিতীয় দিন চা পানের বিরতিতে প্রথম ইনিংস ৫৫৭-৮ ডিক্লেয়ার করে দেন পাক অধিনায়ক মিসবা উল হক। ডাবল সেঞ্চুরি করে দিনের নায়ক আজহার আলি। কুড়িটি চার এবং জোড়া ছক্কায় সাজানো তাঁর ২২৬ রানের ইনিংস। তাইজুল ইসলামদের বোলিংয়ে সেই ঝাঁঝ না থাকায় শতরান করে যান আসাদ শফিকও (১০৭)। ব্যাট করতে নেমে তামিম ইকবাল (৪), মোমিনুল হক (১৩), ইমরুল কায়েসের (৩২) উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। রান পাননি অধিনায়ক মুশফিকুরও (১২)। ক্রিজে রয়েছেন সাকিব আল হাসান (১৪ ব্যাটিং)।

ভারত-পাক সিরিজ নিয়ে কথা বলতে শহরে আসছেন শাহরিয়র

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ চালু করার লক্ষ্য নিয়ে আগামী ৯ তারিখ এক দিনের জন্য কলকাতায় আসছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়র খান। জানা গিয়েছে, ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে আলোচনা করবেন তিনি। সব কিছু ঠিকঠাক চললে ডিসেম্বরে ভারত-পাক যুদ্ধ আবার দেখা যেতে পারে বাইশ গজে।

অন্য খেলায়

সিএবি সাব জুনিয়র অম্বর রায় টুর্নামেন্টে মেনল্যান্ড সম্বরণ অ্যাকাডেমি (১৪৯-৫) পাঁচ উইকেটে হারাল গড়িফা ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে (১৪৮-৮)। শাশ্বত ঘোষ ৩-২৭।

• ভবানীপুর ক্লাবের অনূর্ধ্ব ১১ ও ১৩ দলের ট্রায়াল শনি ও রবিবার ক্লাবের মাঠে।

আন্তঃজেলা পুরুষ ও মেয়েদের কবাডি ৮মে সোনারপুরের জ্যোর্তিময়ী নলেজ পার্কে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy