Advertisement
E-Paper

হার দিয়ে ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল‌্স অভিযান শুরু করলেন সিন্ধু, শ্রীকান্ত

হার দিয়ে ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল‌্স অভিযান শুরু করলেন পি ভি সিন্ধু ও কিদম্বি শ্রীকান্ত।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ ২০:২৪
এগিয়ে থেকেও প্রথম ম্যাচে হেরে গেলেন সিন্ধু। ফাইল চিত্র

এগিয়ে থেকেও প্রথম ম্যাচে হেরে গেলেন সিন্ধু। ফাইল চিত্র

হার দিয়ে ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল‌্স অভিযান শুরু করলেন পি ভি সিন্ধু। প্রথম ম্যাচ হেরে এখন বেশ চাপে এই ভারতীয় শাটলার। বুধবার তাঁর প্রতিপক্ষ ছিলেন শীর্ষস্থানে থাকা তাইওয়ানের তাই জু-ইং। প্রথম গেম ২১-১৯ জিতলেও পরের দুটি গেম হেরে যান সিন্ধু। ম্যাচের ফলাফল ২১-১৯, ১২-২১, ১৭-২১।

ম্যাচটা বেশ ভালই শুরু করেছিলেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৭ নম্বরে থাকা সিন্ধু। প্রথম গেম জিতেও যান। তবে এরপর দারুণ কামব্যাক করেন তাইওয়ানের শাটলার। তাঁর আক্রমণের কাছে অসহায় আত্মসমর্পণ করেন সিন্ধু। দ্বিতীয় গেমে ২১-১২ ব্যবধানে উড়ে যাওয়ার পর শেষ গেমে ২১-১৭-তে হারেন ভারতীয় তারকা।

প্রতিযোগিতার সেমিফাইনালে যেতে হলে সিন্ধুকে অন্তত দুটো ম্যাচ জিততেই হবে। তাঁর পরবর্তী দুই প্রতিপক্ষ তাইল্যান্ডের প্রতিযোগী রাতচানক ইন্তানন এবং ও পর্ণপাওই চোচুয়ং।

এদিকে, বিশ্বের তিন নম্বর তারকা ডেনমার্কের অ্যান্ডার্স অ্যান্টনসেনের কাছে প্রথম ম্যাচে হেরেছেন কিদম্বি শ্রীকান্তও। ফলাফল শ্রীকান্তের বিপক্ষে ১৫-২১, ২১-১৬, ২১-১৮।

badminton Indian Badminton team World Badminton Ranking kidambi srikanth PV Sindhu India badminton players BWF World Tour Finals
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy