Advertisement
E-Paper

পেলের সঙ্গে লিয়োর তুলনা হাস্যকর: তিতে

তিতের সাফ কথা, ‘‘সব সময় পেলে সর্বকালের সেরা। ভাববেন না নিজে ব্রাজিলীয় বলে এ’কথা বলছি। বলছি একটাই কারণে— ওঁর মধ্যে আজ পর্যন্ত কেউ খুঁত খুঁজে পায়নি।’’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৯ ০৪:৪২
প্রশংসা: ব্রাজিল কোচ তিতের মতে সর্বকালের সেরা পেলেই। ফাইল চিত্র

প্রশংসা: ব্রাজিল কোচ তিতের মতে সর্বকালের সেরা পেলেই। ফাইল চিত্র

মঙ্গলবার ফুটবল সম্রাট পেলের হাজার গোল করার সেই অনন্য নজিরের বয়স দাঁড়াল ৫০ বছর! আর ব্রাজিলের জাতীয় কোচ তিতে এ দিনই পেলের সঙ্গে মেসির তুলনার প্রসঙ্গ হেসে উড়িয়ে দিলেন।

তিতে বললেন, ‘‘পেলের সঙ্গে কারও তুলনা হয় না। যদি কেউ অন্য কারও তুলনা করে, তা হলে আমি কান খোলা রেখেও কিছু শুনি না।’’ যোগ করলেন, ‘‘মেসির সঙ্গে তুলনার তো বিশ্বাসযোগ্যতাই নেই। অতীতে অবশ্যই ওর (মেসির) প্রশংসা করেছি। এটাও বলেছি, ও অন্যদের থেকে আলাদা। কিন্তু সেটা, এখনকার সময়ের পরিপ্রেক্ষিতে।’’

তিতের সাফ কথা, ‘‘সব সময় পেলে সর্বকালের সেরা। ভাববেন না নিজে ব্রাজিলীয় বলে এ’কথা বলছি। বলছি একটাই কারণে— ওঁর মধ্যে আজ পর্যন্ত কেউ খুঁত খুঁজে পায়নি।’’ এ দিকে মঙ্গলবার ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিল ৩-০ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে। গোল করেছেন পাকেতা, কুতিনহো এবং দানিলো।

Football Brazil Argentina Tite Pele Lionel Messi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy