শূন্যের হ্যাটট্রিক করেছেন। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে গত ম্যাচে কোনওমতে খাতা খুলে ১৫ রান করেছেন। তবু আইসিসির টি-টোয়েন্টি ব্যাটিং ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অভিষেক শর্মা! ভারতের আর এক ওপেনার ঈশান কিশন প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন।
বিশ্বকাপে এখনও পর্যন্ত রান না পেলেও তার আগে ধারাবাহিক ভাবে রান পাওয়ার জন্যই অভিষেক এক নম্বর জায়গা ধরে রাখতে পেরেছেন। ইংল্যান্ডের ফিল সল্টের চেয়ে তিনি এখনও ৬২ পয়েন্টে এগিয়ে রয়েছেন। এই বিশ্বকাপে এই মুহূর্তে সর্বোচ্চ রান সংগ্রাহক পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান দুই ধাপ উপরে উঠে তৃতীয় স্থানে চলে এসেছেন।
ব্যাটারদের মধ্যে ঈশান বড় উন্নতি করেছেন। তিনি তিন ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন। বাঁহাতি এই ব্যাটার এ বারের বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে মোট রানে সূর্যকুমার যাদবের পরেই রয়েছেন। ধারাবাহিকতার জন্যই তিনি প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস ১০ ধাপ লাফিয়ে নবম স্থানে উঠে এসেছেন। এ ছাড়া আফগানিস্তানের ইব্রাহিম জাদরান (১৩তম), ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ (১৪তম) এবং ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুকও (১৮তম) তালিকায় উল্লেখযোগ্য উন্নতি করেছেন।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দার রাজা আবারও এক নম্বর স্থান দখল করেছেন। দলকে বিশ্বকাপের সুপার এইটে তোলার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি পাকিস্তানের সাইম আইয়ুবকে টপকে গিয়েছেন। ভারতের শিবম দুবে দুই ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন এবং আফগানিস্তানের মহম্মদ নবী অষ্টম স্থানে উঠে এসেছেন।
বোলিংয়েও ভারতীয়দের দাপট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে প্রচুর মার খেলেও বরুণ চক্রবর্তী তাঁর এক নম্বর জায়গা ধরে রেখেছেন। দক্ষিণ আফ্রিকার পেসার করবিন বশ সবচেয়ে উন্নতি করেছেন। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৩ উইকেট এবং ভারতের বিরুদ্ধে ১২ রানে ২ উইকেট নিয়ে ২১ ধাপ এগিয়ে তিনি তৃতীয় স্থানে উঠে এসেছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের