পঞ্জাব কিংসের বিরুদ্ধে আগ্রাসী মেজাজে ৭৪ রানের ইনিংস খেলেছিলেন অভিষেক শর্মা। ফর্মে ফেরার পরের ম্যাচেই আউট হলেন শূন্য রানে। প্রথম ভারতীয় হিসাবে গড়লেন একটি লজ্জার নজিরও।
এক ক্যালেন্ডার বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে সাত বার শূন্য রানে আউট হলেন অভিষেক। ২০২৬ সালে এখনও পর্যন্ত ১৮টি ম্যাচ খেলে সাতটিতেই কোনও রান করতে পারলেন না তরুণ ওপেনার। আর কোনও ভারতীয় ক্রিকেটার এক ক্যালেন্ডার বছরে ২০ ওভারের ক্রিকেটে এত বার শূন্য রানে আউট হননি।
অভিষেক এই লজ্জার নজির গড়ে একসঙ্গে স্বস্তি দিলেন রোহিত শর্মা এবং সঞ্জু স্যামসনকে। এত দিন এক ক্যালেন্ডার বছরে ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি বার শূন্য রানে আউট হওয়ার নজির ছিল রোহিত এবং সঞ্জুর। সঞ্জু ২০২৪ সালে এবং রোহিত ২০১৮ সালে ছ’টি করে টি-টোয়েন্টি ম্যাচে কোনও রান করতে পারেননি। দু’জনেই খেলেছিলেন ৩২টি করে ম্যাচ। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটারদের মধ্যে গুরকিরৎ সিংহ ২০১৩ সালে ছ’টি শূন্য করেছিলেন টি-টোয়েন্টি ক্রিকেটে। বছরের প্রথম চার মাসেই অভিষেক তাঁদের ছাপিয়ে গেলেন। চলতি বছরে আর কোনও কেউ টি-টোয়েন্টি ক্রিকেটে পাঁচটি শূন্যও করেননি।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন অভিষেক। ফর্মের উন্নতি না হলে জায়গা ধরে রাখা কঠিন হতে পারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
২০:০১
শতরান করে রাজস্থানকে হারিয়ে আইপিএলের ফাইনালে! তবু ৯৬ রান করা বৈভবের ইনিংস ভুলতে পারছেন না শুভমন -
১৭:৩৫
পন্থের পদত্যাগের পর লখনউয়ের পরবর্তী অধিনায়ক কে? দুই ক্রিকেটারের নাম প্রস্তাব কেকেআরের প্রাক্তন ব্যাটারের -
১৬:০৬
আইপিএল থেকে বিদায় বিশ্বাসই হচ্ছে না বৈভবের! গুজরাতের কাছে হারের পর মুখ খুলল সূর্যবংশী, লম্বা বার্তা সমর্থকদের -
২৩:২৪
আইপিএল ফাইনালে বেঙ্গালুরুর সামনে গুজরাত! শতরান করে নায়ক শুভমন, বোলারদের ব্যর্থতায় দাম পেল না বৈভবের লড়াই -
আইপিএল শেষ হওয়ার আগেই প্রথম কোপ অধিনায়কের উপর! গোয়েন্কার লখনউয়ের নেতৃত্ব থেকে ইস্তফা ঋষভ পন্থের