আইপিএলের মহানিলামে ২৭ কোটি টাকা দিয়ে ঋষভ পন্থকে কেনার পরেও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি লখনউ। দু’বারই প্লে-অফে উঠতে পারেনি তারা। এ বার শেষ করতে হয়েছে সকলের শেষে। আইপিএল শেষ হওয়ার আগেই নেতৃত্ব থেকে ইস্তফা দিলেন ঋষভ পন্থ। শুক্রবার লখনউয়ের ক্রিকেট ডিরেক্টর টম মুডি এ কথা ঘোষণা করেছেন।
লখনউ এক বিবৃতিতে জানিয়েছে, পন্থ নিজেই অনুরোধ করেছিলেন যাতে তাঁকে নেতৃত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। দল তাঁর সেই অনুরোধ মেনে নিয়েছে। মুডি বলেছেন, “ঋষভ দলকে একটা অনুরোধ করেছিল। আমরা সম্মানের সঙ্গে তা গ্রহণ করেছি। এ ধরনের সিদ্ধান্ত মোটেই সহজ নয়। অধিনায়ক হিসাবে ঋষভ সাজঘরে যে পরিবেশ তৈরি করেছিল তাতে আমরা কৃতজ্ঞ। আপাতত সেরাদের সঙ্গে তাল মিলিয়ে দলকে নতুন ভাবে তৈরি করা এবং পুনর্গঠন করাই আমাদের প্রধান লক্ষ্য।”
দিল্লিকে সফল ভাবে নেতৃত্ব দিলেও লখনউয়ের ক্ষেত্রে সে কাজে পুরোপুরি ব্যর্থ পন্থ। গত বার ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৬টি জিতেছিল লখনউ। এ বার জিতেছে মাত্র ৪টিতে। অর্থাৎ অধিনায়ক হিসাবে ২৮টি ম্যাচের মধ্যে মাত্র ১০টিতে জিতেছেন পন্থ। কোনও বারই তাঁর দল প্লে-অফে ওঠেনি।
আরও পড়ুন:
ব্যাটিংয়েও যে পন্থ ভাল খেলেছেন এমন বলা যাবে না। গত বার ১৪টি ম্যাচে মাত্র ২৬৯ রান করেছিলেন। এ বার ৩১২ রান করেছেন। নেতৃত্ব দিতে গিয়ে পন্থ এমন কিছু করে দেখাতে পারেননি, যাতে তাঁকে রেখে দেওয়া যেত ব্যর্থতার পরেও। লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েন্কা প্রচুর অর্থ খরচ করে কিনেছিলেন পন্থকে। কিন্তু প্রত্যাশার দাম দিতে পারেননি দিল্লির ক্রিকেটার।
পন্থের এই সিদ্ধান্তে তাঁর জাতীয় দলের কেরিয়ারও প্রশ্নের মুখে পড়ে গেল। এমনিতেই টেস্ট দল ছাড়া বাকি দুই দলে সুযোগ পাননি। তাঁর খারাপ ফর্ম চলতে থাকলে প্রভাব পড়বে টেস্টের নির্বাচন নিয়েও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
১৬:১৭
শতরান হাতছাড়া হওয়ার হতাশা থাকলেও আক্ষেপ নেই বৈভবের, বাবার উপদেশ মনে রেখে গুজরাতের বিরুদ্ধে মাঠে নামবে সূর্যবংশী -
১৪:১২
আইপিএলে রেকর্ড আর্চারের, হায়দরাবাদ ম্যাচে একসঙ্গে পাঁচ ক্রিকেটারকে টপকে নজির রাজস্থানের জোরে বোলারের -
১১:১২
মুম্বইয়ে আবার ফিরতে চলেছে রোহিত-যুগ, হার্দিককে নিয়ে অসন্তোষ, দল ছাড়তে চাইলে পাণ্ড্যকে আটকাবেন না কর্তারা -
বৈভবের জন্য সমস্যায় পড়েছেন যশস্বী! রাজস্থানের ওপেনারকে দল ছাড়ার পরামর্শ, আগামী বছর কি দেখা যাবে কেকেআরে
-
বৈভবকে আউট করতে গেলে কোথায়, কোন বল করতে হবে, জানেন আর্চার! ফাঁস করে দিলেন সতীর্থের দুর্বলতা