Advertisement
E-Paper

Shakib Al Hasan: ক্রিকেটে আবার পুষ্পা! ওয়ার্নার, হার্দিক, ব্র্যাভোর পর অল্লু অর্জুনের নাচে বাংলাদেশের শাকিব

এর আগে ইনস্টাগ্রামে ডেভিড ওয়ার্নার অল্লু অর্জুনকে নকল করেছিলেন। পরে হার্দিক পাণ্ড্যকে দেখা যায় তাঁর ঠাকুমার সঙ্গে পুষ্পার গানে নাচতে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ১০:২৮
নাচলেন শাকিব।

নাচলেন শাকিব। —ফাইল চিত্র

অল্লু অর্জুন জ্বরে আক্রান্ত ক্রিকেট মহল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে নাজমুল ইসলাম, ডোয়েন ব্র্যাভোর পর এ বার শাকিব আল হাসানকে দেখা গেল ‘পুষ্পা’ ছবিতে অল্লু অর্জুনের নাচ অনুকরণ করতে।

বৃহস্পতিবারের ম্যাচে ফ্যাফ দু’প্লেসির উইকেট নিয়ে অল্লু অর্জুনের মতো নাচতে দেখা গেল শাকিবকে। কোমিল্লা ভিক্টোরিয়ানস এবং ফর্চুন বরিশালের ম্যাচে দেখা গেল এমনই কাণ্ড। ভারতের অল্লু অর্জুনের ছবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে যে যথেষ্ট জনপ্রিয় তা বোঝাই যাচ্ছে। ফ্যাফ দু’প্লেসিকে বল করছিলেন বাংলাদেশের অলরাউন্ডার। সেই বলে আউট হতেই শাকিব হাতটা থুতনির কাছে এনে অল্লু অর্জুনকে নকল করলেন।

এর আগে ইনস্টাগ্রামে ডেভিড ওয়ার্নার অল্লু অর্জুনকে নকল করেছিলেন। পরে হার্দিক পাণ্ড্যকে দেখা যায় তাঁর ঠাকুমার সঙ্গে পুষ্পার গানে নাচতে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে উইকেট নিয়ে ব্র্যাভো নেচেছিলেন অল্লু অর্জুনকে নকল করে। ‘পুষ্পা’র সাফল্য বার বার নজর কাড়ছে ক্রিকেট বিশ্বে।

Allu Arjun Pushpa: The Rise Shakib Al Hasan David Warner
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy