Advertisement
E-Paper

India Vs New Zealand 2021: চোটের কারণে মুম্বই টেস্টে বাদ রহাণে, ইশান্ত, জাডেজা, কোহলীদের দলে তিন বদল

শুক্রবার ম্যাচ শুরুর আগে বিসিসিআই-এর তরফে এ কথা জানানো হয়েছে। যদিও তিন ক্রিকেটারের বদলে কারা খেলবেন সে বিষয়ে কিছু জানায়নি ক্রিকেট বোর্ড।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ ০৯:৫৯
বাঁ দিক থেকে অজিঙ্ক রহাণে,ইশান্ত শর্মা ও রবীন্দ্র জাডেজা

বাঁ দিক থেকে অজিঙ্ক রহাণে,ইশান্ত শর্মা ও রবীন্দ্র জাডেজা ফাইল চিত্র।

চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বাদ ভারতের তিন ক্রিকেটার। শুক্রবার ম্যাচ শুরুর আগে বিসিসিআই-এর তরফে এ কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে চোট পাওয়ায় মুম্বইয়ে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না আগের ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক অজিঙ্ক রহাণে। চোট পেয়েছেন দলের জোরে বোলার ইশান্ত শর্মা ও অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। তাঁরাও খেলবেন না ওয়াংখেড়েতে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, কানপুর টেস্টের শেষ দিন ফিল্ডিং করার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে সামান্য চোট পান রহাণে। এখনও তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। বোর্ডের মেডিক্যাল টিম তাঁকে নজরে রেখেছেন।

কানপুর টেস্টেই শেষ দিন বল করার সময় ডান হাতে ইশান্ত চোট পান বলে জানিয়েছে বোর্ড। তাই দ্বিতীয় টেস্টে তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্য দিকে ডান হাতে চোট পেয়েছেন জাডেজাও। স্ক্যান করে দেখা গিয়েছে তাঁর হাত ফুলে রয়েছে। তাই তাঁকেও প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁদেরও পর্যবেক্ষণে রেখেছে বোর্ডের মেডিক্যাল টিম।

তিন ক্রিকেটারের বাদ পড়ার কথা জানালেও তাঁদের বদলে কারা প্রথম একাদশে খেলবেন সে কথা জানায়নি বিসিসিআই। অধিনায়ক বিরাট কোহলী দলে ফিরছেন নিশ্চিত। কিন্তু বাকি দুই ক্রিকেটার কারা হবেন তা জানা যাবে টসের পরেই।

India vs New Zealand 2021 Virat Kohli india cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy