Advertisement
E-Paper

World Test Championship: পাকিস্তানকে টপকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই নম্বরে অস্ট্রেলিয়া, কোহলীরা সেই চারেই

প্রথমে মোট পয়েন্টের হিসেবে ক্রমতালিকা হত। কিন্তু সব দেশ সম সংখ্যক সিরিজ না খেলায় শতাংশের নিরিখে ক্রমতালিকা তৈরি করা শুরু করেছে আইসিসি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ১১:০৭
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় বড় লাফ অস্ট্রেলিয়ার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় বড় লাফ অস্ট্রেলিয়ার ফাইল চিত্র।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রমতালিকায় বড় লাফ দিল অস্ট্রেলিয়া। অ্যাশেজে প্রথম দু’টি টেস্ট জিতে তালিকায় দ্বিতীয় স্থানে পোঁছে গিয়েছেন প্যাট কামিন্সরা। প্রথম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। তালিকায় স্থান পরিবর্তন হয়নি ভারতের। চার নম্বরেই থেকে গিয়েছেন বিরাট কোহলীরা।

পয়েন্ট সব থেকে বেশি কোহলীদের। এখনও পর্যন্ত ৪২ পয়েন্ট পেয়েছেন তাঁরা। অন্য দিকে পাকিস্তানের পয়েন্ট ৩৬। শ্রীলঙ্কা ২৪, অস্ট্রেলিয়া ২৪ এবং ওয়েস্ট ইন্ডিজ ১২ পয়েন্ট পেয়েছে। কিন্তু শতাংশের নিরিখে শীর্ষে শ্রীলঙ্কা। তাদের জয়ের শতাংশ ১০০। অস্ট্রেলিয়ারও জয়ের শতাংশ ১০০। তার পরেই পাকিস্তানের জয়ের শতাংশ ৭৫.০০। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের জয়ের শতাংশ যথাক্রমে ৫৮.৩৩ ও ২৫.০০।

তালিকায় দেখা যাচ্ছে এখনও পর্যন্ত একটি সিরিজ খেলে সেটি জিতেছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়াও প্রথম সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে। পাকিস্তান খেলেছে দু’টি সিরিজ। দু’টিই জিতেছেন বাবর আজমরা। ভারতও দু’টি সিরিজ খেলেছে। নিউজিল্যান্ডকে হারিয়েছেন কোহলীরা। অন্য দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে এগিয়ে থাকা অবস্থায় সিরিজ স্থগিত হয়েছে। শেষ টেস্ট খেলা এখনও বাকি। ওয়েস্ট ইন্ডিজ দু’টি সিরিজ খেলেছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর প্রথমে মোট পয়েন্টের হিসেবে ক্রমতালিকা হত। কিন্তু সব দেশ সম সংখ্যক সিরিজ না খেলায় শতাংশের নিরিখে ক্রমতালিকা তৈরি করা শুরু করেছে আইসিসি। সেই তালিকা অনুযায়ী ঠিক হয় কারা খেলবে ফাইনাল।

Pakistan Cricket australia cricket india cricket Virat Kohli
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy