টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের সূচি নিশ্চিত হয়ে গিয়েছে। আটটি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে চারটি করে দল। প্রতিটি দল নিজের গ্রুপের বাকি তিন দলের সঙ্গে খেলবে। প্রতি গ্রুপের শীর্ষ স্থানে থাকা দু’টি দল সেমিফাইনালে উঠবে।
সুপার এইটে মোট ১২টি ম্যাচ। ২১ ফেব্রুয়ারি থেকে সুপার এইট পর্ব শুরু। চলবে ১ মার্চ পর্যন্ত। ভারত এবং শ্রীলঙ্কা, দু’জায়গাতেই খেলা হবে। মোট সাতটি মাঠে এই ১২টি ম্যাচ হবে।
প্রথম দিন লড়াই পাকিস্তান এবং নিউ জ়িল্যান্ডের। এই ম্যাচ সন্ধ্যা ৭টা থেকে। পরদিন, অর্থাৎ ২২ ফেব্রুয়ারি দু’টি ম্যাচ। বিকেল ৩টে থেকে লড়াই ইংল্যান্ড ও শ্রীলঙ্কার। এই দিনই প্রথম নামছে ভারত। অহমদাবাদে সূর্যকুমার যাদবের দলের সামনে দক্ষিণ আফ্রিকা।
পরের তিন দিন একটি করে ম্যাচ। ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ়। ২৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ। ২৫ ফেব্রুয়ারি লড়াই শ্রীলঙ্কা এবং নিউ জ়িল্যান্ডের। তিনটি ম্যাচই সন্ধ্যা ৭টা থেকে।
সুপার এইটে ভারতের দ্বিতীয় ম্যাচ ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। ভারতকে খেলতে হবে জিম্বাবোয়ের সঙ্গে। এই ম্যাচ সন্ধ্যা ৭টা থেকে। ওই দিনই বিকেল ৩টেয় মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ় এবং দক্ষিণ আফ্রিকা। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি যথাক্রমে ইংল্যান্ড-নিউ জ়িল্যান্ড এবং শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ। এই দু’টি ম্যাচ সন্ধ্যা ৭টায়।
সুপার এইট পর্বের শেষ দিন ১ মার্চ ইডেনে ভারত মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ়ের। ওই দিন বিকেল ৩টেয় জিম্বাবোয়ে বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের