Advertisement
E-Paper

Ashes 2021-22: অ্যাশেজে ফের করোনার হানা, এ বার আক্রান্ত ম্যাচ রেফারি বুন, দায়িত্বে থাকবেন না সিডনিতে

মেলবোর্নে এক মাঠকর্মী আক্রান্ত হন। ইংল্যান্ড দলের দুই সাপোর্ট স্টাফ ও দুই ক্রিকেটারের পরিবারের সদস্যও করোনা আক্রান্ত হন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ ১৫:৪২
ডেভিড বুন

ডেভিড বুন ছবি: টুইটার

অ্যাশেজ সিরিজে ফের করোনা আতঙ্ক। এ বার আক্রান্ত হয়েছেন ম্যাচ রেফারি ডেভিড বুন। ফলে ৫ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হতে চলা চতুর্থ টেস্টে দায়িত্বে থাকবেন না তিনি। তাঁর বদলে দায়িত্ব সামলাবেন স্টিভ বার্নার্ড। সম্পূর্ণ টিকাকরণের পরেও আক্রান্ত হয়েছেন বুন। যদিও তাঁর শরীরে কোনও উপসর্গ নেই বলে খবর।

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘বুন মেলবোর্নেই রয়েছেন। আগামী ১০ দিন সেখানেই নিভৃতবাসে থাকবেন তিনি। সোমবার থেকে প্রতিদিন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দলের সব ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও তাঁদের পরিবারের সবার আরটি-পিসিআর টেস্ট করা হচ্ছে।’’

এর আগেও অ্যাশেজে করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে। মেলবোর্নে এক মাঠকর্মী আক্রান্ত হওয়ায় তৃতীয় টেস্টে ধারাভাষ্যকারদের দলে বদল করা হয়। ইংল্যান্ড দলের দুই সাপোর্ট স্টাফ ও দুই ক্রিকেটারের পরিবারের সদস্যও করোনা আক্রান্ত হন।

করোনা হানা দিয়েছে বিগ ব্যাশেও। মেলবোর্ন স্টার্সের এক সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় বৃহস্পতিবার তাদের সঙ্গে পার্থ স্কর্চার্সের ম্যাচ স্থগিত করে দেওয়া হয়।

Ashes 2021-22 David Boon COVID-19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy