Advertisement
E-Paper

বিশ্বকাপে সুযোগ না পেয়ে নতুন টি-টোয়েন্টি প্রতিযোগিতা শুরু করছে বাংলাদেশ! বিশ্রাম পাবেন না লিটন-শান্তেরা

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হবে না বাংলাদেশের ক্রিকেটারেরা। সেই সময় লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের জন্য নতুন টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫২
picture of cricket

লিটন দাস। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। বিশ্বকাপের সময় লিটন দাসদের বিশ্রামের সুযোগ নেই। একই সময় ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাম দেওয়া হয়েছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’।

বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে তিনটি দল তৈরি করা হয়েছে। ধুমকেতু একাদশ, দুর্বার একাদশ এবং দুরন্ত একাদশকে নিয়ে ৫ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত হবে প্রতিযোগিতা। ধুমকেতু একাদশকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন। দুর্বার একাদশের অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। দুরন্ত একাদশকে নেতৃত্ব দেবেন আকবর আলি। সব মিলিয়ে প্রতিযোগিতার পুরস্কার মূল্য বাংলাদেশি ২.৫ কোটি টাকা (ভারতীয় মূল্যে ১ কোটি ৮৭ লাখ টাকা)।

নতুন প্রতিযোগিতা নিয়ে বিসিসির এক কর্তা বলেছেন, ‘‘বিভিন্ন পুরস্কারের সঙ্গে ম্যাচ ফিও দেওয়া হবে ক্রিকেটারদের। আমরা ভাল পুরস্কার মূল্য রাখার চেষ্টা করছি। আমাদের আশা, হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হবে দলগুলোর মধ্যে।’’ ৫, ৬ এবং ৭ ফেব্রুয়ারি তিনটি দল পরস্পরের মুখোমুখি হবে। লিগ পর্বের সেরা দু’টি দলকে নিয়ে ফাইনাল হবে ৯ ফেব্রুয়ারি। প্রতি দিন খেলা শুরু হবে বাংলাদেশের সন্ধে ৬টা (ভারতে বিকাল ৫.৩০) থেকে। প্রতিটি ম্যাচের আগে বিকাল ৪টে থেকে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শকদের জন্য ১০০ থেকে ১০০০ টাকার টিকিট রাখা হয়েছে।

Bangladesh Cricket T20 Cricket Litton Das ICC T20 World Cup 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy