ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে খেলাতে রাজি করানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বাংলাদেশ। এ বার ভারতের সঙ্গে সম্পর্কের শীতলতা ঘোচাতেও উদ্যোগী তারা। এমনই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম।
নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে টি২০ বিশ্বকাপ খেলতে আসতে রাজি হয়নি বাংলাদেশ। তবে পাকিস্তান যাতে ভারতের বিরুদ্ধে খেলে, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তারা। আইসিসি-ও জানিয়েছে, বিশ্বকাপ না খেলার জন্য বাংলাদেশকে কোনও শাস্তি দেওয়া হবে না।
বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুযায়ী আমিনুল বলেছেন, “আইসিসি একটা সিদ্ধান্ত নিয়েছে। আইসিসি-র প্রধান পাঁচ সদস্য এশিয়ার দেশগুলিই (ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান)। ভারত-পাকিস্তান ম্যাচে আইসিসি চায়, এশিয়ার পাঁচটি দেশের প্রতিনিধিই উপস্থিত থাকুক, একসঙ্গে ম্যাচ দেখুক এবং একে অপরের সঙ্গে কথা বলুক। আপনারা বলতে পারেন, এটা বরফ গলারই একটা প্রক্রিয়া।”
আরও পড়ুন:
আমিনুল জানিয়েছেন, লাহৌরের বৈঠকে যে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিয়ে একটি ‘মউ’ স্বাক্ষরিত হতে পারে, যাতে ভবিষ্যতে এই আলোচনাকে উপেক্ষা না করা যায়। আমিনুল বলেছেন, “আমরা একটা চুক্তি করব। ঠিক যা যা আলোচনা হয়েছে তা নিয়ে মউ স্বাক্ষরিত হবে। তাতে কোনও অনিশ্চয়তা থাকবে না। ঢাকায় এশীয় ক্রিকেট সংস্থার (এসিসি) বার্ষিক সাধারণ সভায় একই জিনিস হয়েছিল। তখনও আমরা মউ-এর মতো একটা তথ্য তৈরি করেছিলাম, যাতে কেউ চুক্তি থেকে সরে আসতে না পারে। আইসিসি-র সঙ্গে আলোচনার চুক্তিও প্রায় তৈরি হয়েই গিয়েছে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের