Advertisement
E-Paper

মাত্রে-বৈভব-অভিজ্ঞানদের ৭.৫ কোটি টাকা পুরস্কার ভারতীয় বোর্ডের, ছোটদের বিশ্বজয়ের অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীরও

ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। এই সাফল্যের জন্য আয়ুষ মাত্রের দলের জন্য ৭ কোটি ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৬
picture of cricket

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দল। ছবি: এক্স।

বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের জন্য ৭ কোটি ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শুক্রবার ইংল্যান্ডকে হারিয়েছে আয়ুষ মাত্রের দল। এই নিয়ে রেকর্ড ছ’বার ছোটদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারত। অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

আয়ুষ মাত্রে, বৈভব সূর্যবংশী, অভিজ্ঞান কুন্ডুদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। সচিব দেবজিৎ শইকীয়া বলেছেন, ‘‘বিসিসিআই তো বটেই গোটা দেশ অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে গর্বিত। ফাইনালে ইংল্যান্ডকে যে ভাবে হারিয়ে বিশ্বকাপ জিতেছে, তা অসাধারণ। গোটা প্রতিযোগিতায় একটাও ম্যাচ হারেনি। ওরা আমাদের গর্বিত করেছে। তাই ৭ কোটি ৫০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হচ্ছে বোর্ডের তরফে।’’

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘ভারতের ক্রিকেট প্রতিভা জ্বলজ্বল করছে। বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের জন্য আমরা গর্বিত। পুরো প্রতিযোগিতায় ওরা দারুণ খেলেছে। ব্যতিক্রমী দক্ষতা প্রদর্শন করেছে। এই জয় অনেক তরুণ খেলোয়াড়কে অনুপ্রাণিত করবে। ক্রিকেটারদের আগামী দিনের জন্য শুভেচ্ছা।’’

২০০০ সালে প্রথম মহম্মদ কাইফের নেতৃত্বে ছোটদের বিশ্বকাপ জিতেছিল ভারত। তার পর বিরাট কোহলি, উন্মুক্ত চন্দ, পৃথ্বী শ, যশ ধুলের নেতৃত্বেও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। এ বার মাত্রের নেতৃত্বে এল ষষ্ঠ ট্রফি।

ICC U19 World Cup 2026 BCCI Narendra Modi India U19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy