Advertisement
E-Paper

দ্বিচারিতা করছে পাকিস্তান বোর্ড এবং নকভি! নতুন করে আক্রমণ ভারতীয় বোর্ডের, কাঠগড়ায় তোলা হল বাংলাদেশকেও

পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাক সরকার দ্বিচারিতা করছে বলে মন্তব্য করেছেন বিসিসিআইয়ের এক কর্তা। তিনি সমালোচনা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫১
PCB chairman Mohsin Naqvi and BCB chairman Aminul Islam Bulbul

(বাঁ দিকে) পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বুলবুল (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম

আরও এক বার পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের আক্রমণ থেকে বাদ যায়নি পাকিস্তান সরকার। কাঠগড়ায় তোলা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাক সরকার দ্বিচারিতা করছে বলে মন্তব্য করেছেন বিসিসিআইয়ের এক কর্তা। পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে, তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করলেও ভারতের বিরুদ্ধে খেলবে না। এটা মানতে পারছেন না ভারতীয় বোর্ডের ওই কর্তা।

‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ সংবাদপত্র বিসিসিআইয়ের এক কর্তাকে উদ্ধৃত করে লিখেছে, যে দিন পাকিস্তান সরকার ঘোষণা করেছিল তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবে না, ঠিক সেই দিনই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। এটা দ্বিচারিতা ছাড়া আর কিছু নয়। তিনি আরও বলেন যে, পাক বোর্ড এবং পাকিস্তান সরকারের মধ্যে বিশেষ কোনও পার্থক্য নেই।

বিসিসিআই-এর ওই সূত্র বলেন, “পাকিস্তান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলেছে এবং পাক বোর্ড তাতে কোনও সমস্যা দেখেনি। ঠিক সে দিনই তাদের সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-ম্যাচ বয়কট করার কথা জানিয়েছিল। ফলে ওদের যুক্তি একেবারেই ধোপে টেকে না। তা ছাড়া, পিসিবি এবং পাকিস্তান সরকারের মধ্যে খুব একটা তফাত নেই। পাকিস্তানের প্রধানমন্ত্রী (শাহবাজ শরিফ) পিসিবি-র প্রধান পৃষ্ঠপোষক এবং পাক বোর্ডের প্রধান (মহসিন নকভি) সে দেশের একজন মন্ত্রী।”

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভূমিকারও সমালোচনা করেন ওই কর্তা। বলেন, “পাকিস্তান এবং বাংলাদেশ বোর্ড রাজনীতির সঙ্গে ক্রিকেটকে গুলিয়ে ফেলছে। ভারত সরকার নিরাপত্তার ব্যাপারে বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও বাংলাদেশ দল ভারতে খেলতে আসছে না। এখন পাকিস্তানও অযৌক্তিক আচরণ করছে। আইসিসির প্রতিযোগিতাগুলোয় ভারত ও পাকিস্তান নিরপেক্ষ দেশে খেলবে— এমন সমঝোতাই হয়েছিল। ম্যাচ বয়কট করার বিষয়টি নিছকই এক বাহানা।”

Pakistan Cricket Board Bangladesh Cricket Board Mohsin Naqvi Aminul Islam BCCI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy