Advertisement
E-Paper

শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি বেসরকারি টেস্টের দল ঘোষণা, ১৫ জনের ভারত ‘এ’ দলের নেতৃত্বে জুরেল, গুরুত্ব তরুণ ক্রিকেটারদের

রুতুরাজ গায়কোয়াড়, দেবদত্ত পডিক্কল, সাই সুদর্শনের মতো অভিজ্ঞ এবং পরিচিত ক্রিকেটারদের দলে রাখা হয়েছে। দল নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে রঞ্জি ট্রফির পারফরম্যান্সকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১৪:৫৫
picture of cricket

শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি বেসরকারি টেস্টের দল ঘোষণা, ১৫ জনের ভারত ‘এ’ দলের নেতৃত্বে জুরেল, গুরুত্ব তরুণ ক্রিকেটারদের

শ্রীলঙ্কায় লাল বলের ক্রিকেট সফরের জন্য ভারতের ‘এ’ বেছে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শনিবার আয়ারল্যান্ড, ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি দল, এশিয়ান গেমসের দল নির্বাচনের সঙ্গেই ‘এ’ দলও নির্বাচন করেছেন অজিত আগরকরেরা। ধ্রুব জুরেলের নেতৃত্বাধীন ১৫ জনের দলে একাধিক নতুন মুখ রয়েছেন।

আগামী ২৫ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে দু’টি বেসরকারি টেস্ট রয়েছে। চার দিনের ওই দুই ম্যাচের জন্য অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণে দল বেছে নিয়েছেন নির্বাচকেরা। গুরুত্ব দেওয়া হয়েছে তরুণ ক্রিকেটারদের উপর। তবে রুতুরাজ গায়কোয়াড়, দেবদত্ত পডিক্কল, সাই সুদর্শনের মতো অভিজ্ঞ এবং পরিচিত ক্রিকেটারদেরও দলে রাখা হয়েছে। দল নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে রঞ্জি ট্রফির পারফরম্যান্সকে।

ভারত ‘এ’ দল: ধ্রব জুরেল (অধিনায়ক, উইকেটরক্ষক), রুতুরাজ গায়কোয়াড়, হর্ষ দুবে, অংশুল কম্বোজ, সাই সুদর্শন, সারাংশ জৈন, এন জগদীশন (উইকেটরক্ষক), আয়ুষ পাণ্ড্য, গুরনুর ব্রার, আমন মোখাড়ে, দেবদত্ত পডিক্কল (সহ-অধিনায়ক), আকিব নবি, শেখ রশিদ, যশ ঠাকুর এবং জিশান আনসারি।

BCCI India A Dhruv Jurel Sri Lanka
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy