Advertisement
E-Paper

Vijay Hazare Trophy: কোহলীদের নির্বাচক চেতন এ বার বিহার ক্রিকেটের চুরি রুখতে বোর্ডের পর্যবেক্ষক

ক্রিকেট প্রশাসনে বিহারের যা ভাবমূর্তি, তাতে এখানে বিজয় হজারে ট্রফি দিয়ে কিছুতেই নিশ্চিন্ত থাকতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২১ ১৩:২৪
বিজয় হজারে ট্রফি দিয়ে কিছুতেই নিশ্চিন্ত থাকতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিজয় হজারে ট্রফি দিয়ে কিছুতেই নিশ্চিন্ত থাকতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। —ফাইল চিত্র

আগামী মাসে শুরু হচ্ছে বিজয় হজারে ট্রফি। ভারতের ঘরোয়া একদিনের ক্রিকেটের এই প্রতিযোগিতা এ বার বিহারে। ক্রিকেট প্রশাসনে বিহারের যা ভাবমূর্তি, তাতে এখানে বিজয় হজারে ট্রফি দিয়ে কিছুতেই নিশ্চিন্ত থাকতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। কোথাও কোনও ভাবে কারচুপি যাতে না হয়, তার জন্য পর্যবেক্ষক হিসেবে বিহারে পাঠানো হচ্ছে নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা এবং পশ্চিমাঞ্চলের নির্বাচক আবে কুরুভিল্লাকে।

বিভিন্ন দলের নির্বাচন পদ্ধতির মধ্যে যাতে গলদ না থাকে, বা দল এবং ক্রিকেটার সম্পর্কিত বিষয়গুলি যাতে ঠিক থাকে, সেটিই দেখবেন চেতনরা। প্রতিযোগিতা চলাকালীন যাতে স্বচ্ছতা বজায় থাকে, তার জন্য যা যা করার করতে চাইছে বোর্ড। বিশেষ করে সাম্প্রতিক অতীতে বিহারের ক্রিকেট বার বার বিতর্কিত কারণে সংবাদের শিরোনামে এসেছে। ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়া থেকে শুরু করে বোর্ডের সঙ্গে সরাসরি বিরোধিতায় গিয়ে নিজেদের মতো রাজ্য টি২০ লিগ করা, টাকা নিয়ে দল নির্বাচন, সবই ঘটেছে বিহারের ক্রিকেটে।

ভারতীয় বোর্ডের একটি সূত্রকে উদ্ধৃত করে সর্বভারতীয় সংবাদমাধ্যম লিখেছে, ‘বিহারে প্রতিযোগিতা আয়োজন করা মানে নজরদারি প্রয়োজন। সেই কারণেই চেতন এবং আবেকে ওখানে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।’

বিশেষ করে বিহারে ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়ার বিষয়টি নিয়ে গত দু’ বছর ধরে চাপে রয়েছে বোর্ড। শুধু বিহার নয়, যে সব রাজ্যে ক্রিকেট নিয়ে বিতর্ক বা জটিলতা রয়েছে, সেখানেই বোর্ড পর্যবেক্ষক পাঠাবে বলে মনে করা হচ্ছে।

BCCI Chetan Sharma Bihar Cricket Association Vijay Hazare trophy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy