এক দল সেমিফাইনালে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে। অন্য দল টান টান ম্যাচে জিতেছে। রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি নিউ জ়িল্যান্ড ও ভারত। দুই দলই শক্তিশালী। কিন্তু এই ম্যাচে সেরা দ্বৈরথ কোন দুই ক্রিকেটারের মধ্যে হবে, তা জানাল আনন্দবাজার ডট কম।
সেমিফাইনালে দুই দলের দুই তারকা নজর কেড়েছেন। নিউ জ়িল্যান্ডের ফিন অ্যালেন ও ভারতের জসপ্রীত বুমরাহ। কলকাতার ইডেনে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ওঠার পথে নায়ক অ্যালেন। মাত্র ৩৩ বলে শতরান করেছেন তিনি। একপেশে জয়ে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং আক্রমণকে নিয়ে ছেলেখেলা করেছেন তিনি।
চলতি বিশ্বকাপে আট ম্যাচে ২৮৯ রান করেছেন অ্যালেন। ৫৭.৮০ গড় ও ২০৩.৫২ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। অ্যালেনের স্ট্রাইক রেট ভারতের মূল চিন্তার বিষয়। ঝোড়ো ব্যাটিং করেন তিনি। অল্প সময়ে খেলার ছবি বদলে দেন। ফাইনালেও সেটাই করতে চাইবেন নিউ জ়িল্যান্ডের এই ডানহাতি ওপেনার।
অ্যালেনের বিরুদ্ধে ভারতের অস্ত্র জসপ্রীত বুমরাহ। বিশ্বকাপে সাত ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনি। সবচেয়ে আকর্ষণীয় তাঁর ইকোনমি রেট। ওভার প্রতি ৬.৬২ রান দিয়েছেন তিনি। বুঝিয়ে দিয়েছেন, তাঁর বিরুদ্ধে বড় শট মারা কঠিন।
সেমিফাইনালে ইংল্যান্ডকে শুরুতেই বড় ধাক্কা দিয়েছেন বুমরাহ। আউট করেছেন সবচেয়ে ভাল ফর্মে থাকা অধিনায়ক হ্যারি ব্রুককে। পরে একটা সময় যখন দেখে মনে হচ্ছিল, ইংল্যান্ড জিতেও যেতে পারে, সেই সময় আবার কামাল করেছেন বুমরাহ। ১৬তম ওভারে ৮ ও ১৮তম ওভারে ৬ রান দিয়েছেন তিনি। সেই সময় দু’ওভারে ১৪ রান কম গুরুত্বপূর্ণ নয়। শেষ পর্যন্ত ৭ রানে জিতেছে ভারত। তার কৃতিত্ব অনেকটাই বুমরাহের। ম্যাচের সেরা সঞ্জু স্যামসনও স্বীকার করে নিয়েছেন, ম্যাচের সেরার মেডেল বুমরাহেরই পাওয়া উচিত ছিল।
ফলে নিউ জ়িল্যান্ডের অ্যালেনকে আটকানোর প্রধান দায়িত্ব থাকবে বুমরাহের হাতে। অ্যালেন ওপেনার। পাওয়ার প্লে কাজে লাগিয়ে বড় শট মারেন। এত দিন পাওয়ার প্লে-র মধ্যে বুমরাহ সাধারণত এক ওভারই করতেন। তা-ও শুরুতে নয়। কিন্তু অহমদাবাদের মাঠে ফাইনালে পাওযার প্লে-তে এক দম শুরুতে বুমরাহকে দিয়ে দু’ওভার করিয়ে নিতে পারেন সূর্যকুমার যাদব। কারণ, বুমরাহের বলে যে বৈচিত্র রয়েছে তাতে ফাঁসতে পারেন অ্যালেন। বুমরাহের বল খুব একটা খেলেননি তিনি। সেই সুবিধাও পাবেন ভারতীয় পেসার।
উল্টোদিকে যদি বুমরাহের বিরুদ্ধে অ্যালেন রান করতে পারেন, তা হলে চাপে পড়বে ভারত। সে ক্ষেত্রে প্ল্যান বি খুঁজতে হবে সূর্যকে। তাই অ্যালেনও চেষ্টা করবেন, শুরুতেই বুমরাহের ছন্দ ঘেঁটে দিতে। ফলে রবিবারের মারকাটারি ফাইনালে মূল দ্বৈরথ হবে নিউ জ়িল্যান্ডের অ্যালেন বনাম ভারতের বুমরাহ। এখন দেখার, এই লড়াইয়ে শেষ হাসি কে হাসেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের